News Flash

  • Home
  • দেশ
  • মোর্চার সভাপতি এবং নতুন দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আগামীকাল বৈঠক নাড্ডার
Image

মোর্চার সভাপতি এবং নতুন দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আগামীকাল বৈঠক নাড্ডার

নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.) : বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা আগামীকাল মোর্চার সভাপতি এবং নতুন ভারপ্রাপ্ত নেতাদের সঙ্গে একটি বৈঠক করবেন। আগামী লোকসভা নির্বাচনের জন্যই এই বৈঠক অনুষ্ঠিত হবে।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সাতটি ফ্রন্টের সবকটির ভারপ্রাপ্ত নেতাদের বদল করার পর শনিবার তাদের পদাধিকারীদের বৈঠক বসতে চলেছে। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সমস্ত ফ্রন্টের ভারপ্রাপ্তদের অংশগ্রহণে এই বৈঠক বসবে। পাশাপাশি প্রতি মাসে জাতীয় সাধারণ সম্পাদকদের নিয়েও বৈঠকের আয়োজন করা হবে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা পদাধিকারী নিয়োগ করেছেন, যার মধ্যে জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসালকে যুব মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে এবং দলের সহ-সভাপতি বৈজয়ন্ত জয় পান্ডাকে মহিলা মোর্চার ভার দেওয়া হয়েছে। জাতীয় সাধারণ সম্পাদক সঞ্জয় কুমারকে কিষাণ মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে, তরুণ চুগকে তফসিলি জাতি মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে, ডক্টর রাধা মোহন দাস আগরওয়ালকে তফসিলি উপজাতির দায়িত্ব দেওয়া হয়েছে।

Releated Posts

কলকাতায় গুদাম ধস: উদ্ধারকাজে যোগ দিল পূর্ব রেলের ৭০ সদস্যের বিশেষ দল, অত্যাধুনিক সরঞ্জামে চলছে অভিযান

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : কলকাতার তারাতলায় গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে এবার সক্রিয়ভাবে যোগ দিল পূর্ব রেল (ইস্টার্ন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

ম্যাট্রিমোনি-সহ বিনিয়োগ প্রতারণা চক্রের চার সদস্য গ্রেপ্তার, প্রতারণার অঙ্ক ১.৪৬ কোটি টাকা

হায়দরাবাদ, ২৬ জুন (আইএএনএস): ম্যাট্রিমোনি ও ভুয়ো বিনিয়োগের নামে ১ কোটি ৪৬ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে চারজনকে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

কেতন আগরওয়াল হত্যা: ‘শিক্ষিত তরুণদের মধ্যে প্রতিহিংসার মানসিকতা কেন বাড়ছে, আত্মসমালোচনার সময় এসেছে’, বললেন মুখ্যমন্ত্রী ফড়নবীস

পুনে, ২৬ জুন (আইএএনএস): পুনের লোহাগড় দুর্গে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষিত ও ভালো পরিবারের…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

জেলবিধি লঙ্ঘন ও বন্দিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে গয়া কেন্দ্রীয় কারাগারের ডেপুটি সুপার সাসপেন্ড

পাটনা, ২৬ জুন (আইএএনএস): জেলবিধি লঙ্ঘন, দায়িত্বে গাফিলতি এবং বন্দিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে বিহারের গয়া কেন্দ্রীয় কারাগারের ডেপুটি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top