News Flash

  • Home
  • দেশ
  • অন্ডালে বিজেপির পার্টি অফিস দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Image

অন্ডালে বিজেপির পার্টি অফিস দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দুর্গাপুর, ৫ জানুয়ারি (হি. স.) সামনেই লোকসভা নির্বাচন। তার আগে তপ্ত হতে শুরু করেছে খনি অঞ্চলের রাজনৈতিক ময়দান। এবার অন্ডালের চনচনি কোলিয়ারীতে বিজেপির দলীয় কার্যালয় দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়াল এলাকায়।

ঘটনায় জানা গেছে, চনচনি কোলিয়ারীতে ভগবান সিং নামে একজনের এইচএমএস শ্রমিক সংগঠনের কার্যালয় ছিল।সম্প্রতি তিনি বিজেপিতে যোগদান করার পর এইচএমএস কার্যালয়-টি বিজেপিকে ছেড়ে দেন। তিন চার দিন আগে কার্যালয় টিতে রং করে বিজেপি কার্যালয় লেখা হয়। লাগানো হয় দলীয় পতাকা। আজ শুক্রবার দুপুরে বিজেপি কার্যালয় লেখাটি চুন দিয়ে মুছে দিয়ে বিজেপির পতাকার জায়গায় তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই সঙ্গে কার্যালয়ের সদর দরজায় নতুন একটি তালাও লাগিয়ে দেওয়া হয়। তৃণমূল কার্যালয়েটি দখল করেছে বলে অভিযোগ করে বিজেপির জেলা কমিটির সদস্য ছোটন চক্রবর্তী জানান আজ বেলা বারোটা নাগাদ ওই কার্যালয়ে একটি দলীয় কর্মসূচি ছিল। অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কার্যালয় থেকে ওই সময় অক্ষত দান করা হয়। কর্মসূচি শেষে কার্যালয়ে তালা দিয়ে কর্মীরা বাড়ি ফিরে যান। দুপুরে কার্যালয়টি খুলতে এসে দেখা যায় বিজেপি কার্যালয় লেখাটি মুছে দেওয়া হয়েছে, বিজেপির পতাকার জায়গায় লাগানো রয়েছে তৃণমূলের দলীয় পতাকা। কার্যালয়ের দরজায় লাগিয়ে দেওয়া হয়েছে নতুন একটি তালা। তৃণমূলের লোকজন এই কাজ করেছে। তীব্র প্রতিবাদ হানাই। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে।” যদিও তৃণমূলের পক্ষে অভিযোগ অস্বীকার করেছে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top