News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুই বিধায়কের প্রয়াণে বিধানসভায় স্মৃতিচারণ
Image

দুই বিধায়কের প্রয়াণে বিধানসভায় স্মৃতিচারণ

আগরতলা, ৫ জানুয়ারি : বিধায়ক সুরজিত দত্ত এবং বিধায়ক শামসুল হকের মৃত্যুতে আজ রাজ্য বিধানসভায় শোক জ্ঞাপন করা হয়েছে। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রয়াত দুই বিধায়কের স্মৃতিচারণ করে তাঁদের দীর্ঘ রাজনৈতিক এবং সামাজিক কর্মকান্ডের তথ্য তুলে ধরে শ্রদ্ধা জানান। তিনি প্রয়াত দুই বিধায়কের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। সব শেষে বিধানসভার সদস্যগণ দুই মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে প্রয়াত দুই বিধায়কের প্রতি শ্রদ্ধা জানান। তাঁদের প্রয়াণে আজ বিধানসভা অধিবেশনের প্রথম দিনে রাজ্যপালের ভাষণ এবং বিজনেস এডভাইজারি কমিটির রিপোর্ট গ্রহণ ব্যতিত সমস্ত কার্যবাহী স্থগিত করা হয়েছে এবং অধ্যক্ষ অধিবেশন সোমবার পর্যন্ত মুলতুবি করেছেন। 

Releated Posts

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পশ্চিমবঙ্গে এসআইআর : অ্যাপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল না সুপ্রিম কোর্ট, চাইল মামলার তথ্য

নয়াদিল্লি, ১১ আগস্ট : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তৈরি হওয়া আপিল ট্রাইব্যুনালগুলির মামলার…

ByBySandeep Biswas Aug 11, 2026

সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ আগস্ট: সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায়মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

ছয় মাসে ত্রিপুরায় পর্যটকের সংখ্যা প্রায় ৪ লক্ষ, বিদেশি পর্যটক ৯,৪২৪ জন

আগরতলা, ১১  ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন—মাত্র ছয় মাসে ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটক…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top