News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘উস্কানির ফল’, সন্দেশখালির ঘটনায় ইডির উপরই দায় চাপাল তৃণমূল
Image

‘উস্কানির ফল’, সন্দেশখালির ঘটনায় ইডির উপরই দায় চাপাল তৃণমূল

কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.) : শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে মারধর খান ইডি অফিসাররা। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। হামলা চালানো হয় সংবাদকর্মী ও সংবাদমাধ্যমের গাড়ির উপরেও। এ ঘটনা উদ্বেগজনক বলে মন্তব্য করেও ইডির উপরই দায় চাপাল তৃণমূল।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন বলেন, “সন্দেশখালিতে যা ঘটেছে তা উদ্বেগজনক। এমনটা না হলেই ভাল হত। কিন্তু বুঝতে হবে যে কেন এমন হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় এজেন্সি বেছে বেছে রোজ তৃণমূল নেতাদের বাড়ি পৌঁছে যাচ্ছে। সঙ্গে নিয়ে যাচ্ছে সংবাদমাধ্যমের একাংশকে। তার পর সেখানে গিয়ে প্ররোচনা দিচ্ছে।”

কুণালের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সির এহেন রাজনৈতিক হানাদারির ঘটনায় সঙ্গে যোগসাজস রয়েছে সংবাদমাধ্যমের একাংশেরও। তারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করছে। তারই প্রতিক্রিয়ায় সাধারণ মানুষ তাদের অসন্তোষ প্রকাশ করছে।

কুণাল এদিন স্পষ্টই বোঝাতে চেয়েছেন যে সন্দেশখালিতে যা ঘটেছে তা হল জনরোষের বহিঃপ্রকাশ। তাঁর কথায়, সংবাদমাধ্যম যাই বলুক না কেন তৃণমূল গণতন্ত্রে বিশ্বাস করে। তাই কোনও অবস্থাতেই সংবাদকর্মীদের উপর হামলা বাঞ্ছনীয় নয়। কিন্তু যা ঘটেছে তা উস্কানিরই ফল।

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top