সংসদে নিরাপত্তা বিচ্যুতি : সমস্ত অভিযুক্তের পুলিশ হেফাজত বৃদ্ধি পেল আরও ৮ দিন

নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): সংসদে নিরাপত্তা বিচ্যুতির ঘটনায় সমস্ত অভিযুক্তের পুলিশ হেফাজতের মেয়াদ বৃদ্ধি পেল আরও ৮ দিন। শুক্রবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট সমস্ত অভিযুক্তকে আরও ৮ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে। পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবারই দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে পেশ করা হয় সমস্ত অভিযুক্তকে।

অভিযুক্ত ললিত ঝা, মহেশ কুমাওয়াত এবং অমল পলিগ্রাফ পরীক্ষার জন্য সম্মতি দিয়েছে। অভিযুক্ত সাগর শর্মা এবং মনোরঞ্জন পলিগ্রাফ, নারকো অ্যানালাইসিস এবং ব্রেন ম্যাপিংয়ের জন্য সম্মতি দিয়েছে। তবে, অভিযুক্ত নীলম পলিগ্রাফ পরীক্ষার জন্য সম্মতি দিতে অস্বীকার করে।