News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রের জলগাঁও জেলায় সড়ক দুর্ঘটনায় মৃত ২ শিশু, আহত আরও ২ খুদে পড়ুয়া
Image

মহারাষ্ট্রের জলগাঁও জেলায় সড়ক দুর্ঘটনায় মৃত ২ শিশু, আহত আরও ২ খুদে পড়ুয়া

মুম্বই, ৫ জানুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রের জলগাঁও জেলায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চারজন স্কুলগামী শিশুকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন শিশুর মৃত্যু হয়, আহত হয় আরও দুজন শিশু। আহত দুই শিশুকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালের এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পাচোড়া থানার পুলিশ।

পাচোড়া থানার পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে পাচোড়ার গোরাদখেদা গ্রামের চারজন শিশু স্কুলে যাচ্ছিল। হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি এসে পথচলতি চার শিশুকে ধাক্কা মারলে গাড়িটি উল্টে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই সুভাষ পাতিল ও দূর্বা পাতিল নামে দুই শিশুর মৃত্যু হয়। আহতরা হল, পরশুরাম পাতিল ও ঋতুজা ভাইটি। গ্রামবাসীরা আহত শিশুদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছে। গাড়িতে থাকা পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছে পাচোড়া থানার পুলিশ ।

Releated Posts

লখনউ অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যুর ঘটনায় ১৫ জনের পরিচয় শনাক্ত, শোকে ভেঙে পড়েছে পরিবারগুলি

লখনউ/নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকার একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১৮ জনের মধ্যে ১৫…

ByByNews Desk Jun 23, 2026

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদির, দিল্লিতে বিজেপির শ্রদ্ধার্ঘ্য

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স-এ (পূর্বতন…

ByByNews Desk Jun 23, 2026

কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…

ByByNews Desk Jun 22, 2026

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top