News Flash

  • Home
  • প্রধান খবর
  • সন্দেশখালিতে আক্রান্ত ইডি-র আধিকারিকরা, ভাঙচুর করা হয়েছে গাড়িতে
Image

সন্দেশখালিতে আক্রান্ত ইডি-র আধিকারিকরা, ভাঙচুর করা হয়েছে গাড়িতে

উত্তর ২৪ পরগনা, ৫ জানুয়ারি (হি.স.): রেশন দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে আক্রান্ত হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা। ভাঙচুর করা হয়েছে ইডি-র আধিকারিকদের গাড়িতে। এক ইডি আধিকারিক জানিয়েছেন, ৮ জন ঘটনাস্থলে আসে, আমাদের অপর হামলা চালানো হয়। মারমুখী জনতার রোষে পড়ে ঘটনাস্থল ছাড়েন ইডি-র আধিকারিকরা।

ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। রেশন বণ্টন দুর্নীতির মামলাকে কেন্দ্র করে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি। সেই বাড়ি তালাবন্ধ ছিল। ডাকাডাকির পরেও সাড়া মেলেনি। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডি-র তদন্তকারী আধিকারিকরা। সেই সময়েই বেশ কয়েক জন স্থানীয় ঘটনাস্থলে পৌঁছে যান। তারা নিজেদের তৃণমূল নেতার অনুগামী পরিচয় দিয়ে ইডি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কেন্দ্রীয় বাহিনীর জনওয়ানদেরও ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। ইট-পাটকেল হাতে রাস্তায় নামেন বেশ কয়েক জন। কয়েকটি রাস্তা অবরোধ করা হয়েছে। টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগও উঠেছে তৃণমূলের কয়েক জন কর্মী-সমর্থকের বিরুদ্ধে। বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে।
ইডি-র আধিকারিকদের ওপর হামলা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার বলেছেন, “তাদের সকলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। ইডি পদক্ষেপ নেবে এটাই তো স্বাভাবিক। সন্দেশখালিতে ইডি-র ওপর হামলা এটাই বুঝিয়ে দিচ্ছে যে, রোহিঙ্গারা কীভাবে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করছে।”

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top