News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোলের সংকটে নাজেহাল যান চালকরা, বিপর্য্যস্ত পরিবহণ ব্যবস্থা
Image

পেট্রোলের সংকটে নাজেহাল যান চালকরা, বিপর্য্যস্ত পরিবহণ ব্যবস্থা

ppetrolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ সাত দিনের বেশী সময় হয়ে গেল, এখনও পেট্রোলের সংকট অব্যাহত৷ রাজ্যের সব মহকুমাতেই পেট্রোলের সংকটের কারণে পরিবহণ ব্যবস্থা বিপর্য্যস্ত হয়ে পড়েছে৷ রাজ্য সরকারের তরফ থেকে আসাম সরকারের উপর দোষ চাপিয়ে দিয়ে দুই হাত উপরে তুলে বসে রয়েছে৷ অন্যদিকে জাতীয় সড়কের বেহাল অবস্থা থেকে মুক্তির কোন উপায় আপাতত নজরে আসছে না৷ এই পরিস্থিতিতে রাজ্যের যান চালকরা চরম হয়রানির মধ্যে পড়ে গিয়েছে৷
রাজধানী আগরতলা শহর ও মহকুমা শহরগুলিতে পেট্রোলের সংকট মারাত্মক আকার ধারণ করেছে৷ যান চালকরা বিশেষ করে দ্বিচক্র যান চালকরা নিত্যদিন পেট্রোল সংকটের জন্য নাজেহাল হয়ে গিয়েছেন যান চালকরা৷ বৃহস্পতিবারও রাজধানী আগরতলা শহেরর তিনটি পাম্পে এদিন পেট্রোল দেওয়া হয়েছে৷ এদিকে, যান চালকদের অভিযোগ সরকারী দপ্তরের গাড়িগুলি প্রচুর পরিমাণে পেট্রোল ভর্তি করে নিয়ে যাওয়ায সমস্যা আর্য বেড়ে গিয়েছে৷ তবে কবে নাগাদ পেট্রোলের সংকট নিরসন হবে তা এই মুহুর্তে বলা মুশকিল৷ এদিকে, যে কয়টি পাম্পেই মধ্যরাত পর্যন্ত যান চালকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে৷ অবিলম্বে প্রশাসনের তরফে এই পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top