News Flash

  • Home
  • দিনের খবর
  • রামমন্দির উদ্বোধনের সাক্ষী হতে সাইকেলে মালদা থেকে যাত্রা শুরু ২ যুবকের
Image

রামমন্দির উদ্বোধনের সাক্ষী হতে সাইকেলে মালদা থেকে যাত্রা শুরু ২ যুবকের

মালদা, ৩ জানুয়ারি (হি.স.) : সাইকেলে অযোধ্যাযাত্রার সিদ্ধান্ত নিলেন মালদা শহরের দুই বাসিন্দা অভিজিৎ বাসফোর ও রবি বিশ্বকর্মা। স্থানীয় কালীমন্দিরে পুজো দিয়ে বুধবার রওনা দিলেন রবি ও অভিজিৎ। লক্ষ্য ২০ জানুয়ারির মধ্য অযোধ্যা পৌঁছে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়া।

দুজনেরই রামমন্দির নিয়ে প্রবল আগ্রহ। দুজনেই চেয়েছিলেন রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে সামিল হতে। সেই মতোই শুরু পরিকল্পনা। অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেলেন সাইকেলে অযোধ্যা যাওয়ার। সেই মতো বুধবার সকালে মালদার এক কালীমন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করলেন অভিজিৎ ও রবি। সাইকেলে রামের ছবি আঁকা পতাকা ও জাতীয় পতাকা। এদিন তাঁদের শুভেচ্ছা জানাতে হাজির হন এলাকার বহু মানুষ।

জানা গিয়েছে, প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত সাইকেল চালাবেন এই দুই যুবক। মালদহ থেকে ডালখোলা, বিহারের পূর্ণিয়া, দাঁড়ভাঙ্গা, উত্তরপ্রদেশের গোরখপুর হয়ে তাঁরা দু’জনে পৌঁছবেন অযোধ্যায়। অভিজিৎ ও রবির কথায়, “দেশ আগে, পরে ধর্ম। তবে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা। আর এই প্রতিষ্ঠা পর্বের সাক্ষী হতেই সাইকেলে যাত্রার পরিকল্পনা।”

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top