News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্রীরামপুরের জুটমিলে বছরের প্রথম দিনে বড় আগুন
Image

শ্রীরামপুরের জুটমিলে বছরের প্রথম দিনে বড় আগুন

হুগলি, ১ জানুয়ারি (হি.স.): বছরের শুরুতে আগুনের গ্রাসে শ্রীরামপুরের ওয়েলিংটন জুটমিল। দাউদাউ করে জ্বলতে থাকে পাট থেকে সুতো তৈরির ইউনিট। ঘটনাস্থলে যায় দমকলের অন্তত ১২টি ইঞ্জিন। তবে জলের অভাবে আগুন নেভাতে সমস্যায় পড়েন দমকল কর্মীরা।

সোমবার বিকেলে হুগলির রিষড়ার ওয়েলিংটন জুটমিলের পাট থেকে সুতো তৈরির ইউনিটের একটি মেশিনে আগুন লেগে যায়। দেখতে পান শ্রমিকরা। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা কারখানা। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ভয়াবহ আকার নেয়। শুরু হয় জোর হইচই।

ওই ইউনিট থেকে বেরনোর জন্য শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এদিকে, চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের এলাকা থেকে বহু মানুষ ছুটে আসেন কারখানায়। খবর যায় দমকলে।

প্রথমে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে একে একে আরও আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। জলের অভাবে আগুন নেভাতে চূড়ান্ত বেগ পান দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডে কারখানার সমস্ত কাঁচামাল পুড়ে ছাই। রাজ্যের প্রাচীনতম পাটকলগুলির মধ্য ওয়েলিংটন অন্যতম। বছরের প্রথম দিনে ওই কারখানায় অগ্নিকাণ্ডে মাথায় হাত শ্রমিকদের।

Releated Posts

একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা, লাল ও কমলা সতর্কতা জারি আইএমডি-র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক রাজ্যে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং…

ByByNews Desk Aug 4, 2026

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top