News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা মুক্ত যুব সমাজ ও যোগাকে সারাদেশে ছড়িয়ে দিতে পায়ে হেঁটে ভ্রমণ শুরু যুবকের
Image

নেশা মুক্ত যুব সমাজ ও যোগাকে সারাদেশে ছড়িয়ে দিতে পায়ে হেঁটে ভ্রমণ শুরু যুবকের

আগরতলা, ১ জানুয়ারি : প্রবল ইচ্ছা শক্তি ও কিছু করার তাগিদে নেশা মুক্ত যুব সমাজ ও যোগাকে সারাদেশে ছড়িয়ে দিতে পায়ে হেঁটে ভ্রমণ  শুরু করেছে এক যুবক। কর্ণাটকা রাজ্যের  মাইসুরের কৃষ্ণা বাইসুর  নামের ওই যুবক পায়ে হেঁটে দেশ ভ্রমণ করছেন।

গত ১৬ অক্টোবর ২০২২ সালে কর্ণাটকা থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছিলেন দেশ ভ্রমণের জন্য,  ভুটান নেপাল পদযাত্রা শেষ করে রবিবার পরন্ত বিকালে   তেলিয়ামুড়াতে  আসেন। সেখানে বনেদি ক্লাব বলে পরিচিত বুলেট ক্লাবের পক্ষ থেকে ওনাকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন পৌর পিতা রূপক সরকার সহ ক্লাবের সমস্ত কর্মকর্তারা।

এছাড়া বিজেপি মন্ডল কমিটি, মহকুমা প্রেসক্লাব এর পক্ষ থেকেও সংবর্ধনা প্রদান করা হয়। এইদিকে  সোমবার ইংরেজি নববর্ষের প্রথম দিন সোমবার সকাল সাড়ে সাত ঘটিকায় তিনি তেলিয়ামুরার কবি নজরুল বিদ্যা ভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এসে ছাত্র-ছাত্রীদের কে যোগার উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেন।

সেখানে বিদ্যালয়ের পক্ষ থেকে উনাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় ।আজ আরো কয়েকটি স্কুলে ছাত্রছাত্রীদের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে তেলিয়ামুরা রয়েছেন। ইতিমধ্যে১০ হাজার কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে ভ্রমণ করেছে কৃষ্ণা।

কৃষ্ণা নায়েক জানিয়েছেন, যোগাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই তার এই পদ ভ্রমণ।  ত্রিপুরা তার ১৫ নম্বর রাজ্য, এর আগে বিভিন্ন রাজ্যে পদ ভ্রমণ করে এসেছে, এবং বিভিন্ন স্কুল কলেজে গিয়ে যোগার কি কি উপকারিতা রয়েছে সে বিষয়ে ছাত্রছাত্রীদের অবগত করেছেন।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top