আগরতলা, ১ জানুয়ারি : প্রবল ইচ্ছা শক্তি ও কিছু করার তাগিদে নেশা মুক্ত যুব সমাজ ও যোগাকে সারাদেশে ছড়িয়ে দিতে পায়ে হেঁটে ভ্রমণ শুরু করেছে এক যুবক। কর্ণাটকা রাজ্যের মাইসুরের কৃষ্ণা বাইসুর নামের ওই যুবক পায়ে হেঁটে দেশ ভ্রমণ করছেন।
গত ১৬ অক্টোবর ২০২২ সালে কর্ণাটকা থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছিলেন দেশ ভ্রমণের জন্য, ভুটান নেপাল পদযাত্রা শেষ করে রবিবার পরন্ত বিকালে তেলিয়ামুড়াতে আসেন। সেখানে বনেদি ক্লাব বলে পরিচিত বুলেট ক্লাবের পক্ষ থেকে ওনাকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন পৌর পিতা রূপক সরকার সহ ক্লাবের সমস্ত কর্মকর্তারা।
এছাড়া বিজেপি মন্ডল কমিটি, মহকুমা প্রেসক্লাব এর পক্ষ থেকেও সংবর্ধনা প্রদান করা হয়। এইদিকে সোমবার ইংরেজি নববর্ষের প্রথম দিন সোমবার সকাল সাড়ে সাত ঘটিকায় তিনি তেলিয়ামুরার কবি নজরুল বিদ্যা ভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এসে ছাত্র-ছাত্রীদের কে যোগার উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেন।
সেখানে বিদ্যালয়ের পক্ষ থেকে উনাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় ।আজ আরো কয়েকটি স্কুলে ছাত্রছাত্রীদের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে তেলিয়ামুরা রয়েছেন। ইতিমধ্যে১০ হাজার কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে ভ্রমণ করেছে কৃষ্ণা।
কৃষ্ণা নায়েক জানিয়েছেন, যোগাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই তার এই পদ ভ্রমণ। ত্রিপুরা তার ১৫ নম্বর রাজ্য, এর আগে বিভিন্ন রাজ্যে পদ ভ্রমণ করে এসেছে, এবং বিভিন্ন স্কুল কলেজে গিয়ে যোগার কি কি উপকারিতা রয়েছে সে বিষয়ে ছাত্রছাত্রীদের অবগত করেছেন।



















