News Flash

  • Home
  • দিনের খবর
  • বছরের প্রথম দিনেই সুন্দরবনে হয়রানির শিকার পর্যটকরা
Image

বছরের প্রথম দিনেই সুন্দরবনে হয়রানির শিকার পর্যটকরা

সুন্দরবন, ১ জানুয়ারি (হি.স.) : সুন্দরবনের শতাধিক বোটের (জলযান) লাইসেন্স বাতিল হওয়ায় নতুন বছরের প্রথম দিনেই হয়রানির শিকার সুন্দরবনে আগত পর্যটকরা। এক হাজারের বেশি পর্যটক আটকে রয়েছে সুন্দরবনের পাখিরালয়, ঝড়খালি, কৈখালী সহ একাধিক পর্যটন কেন্দ্রে। রাজ্যের বিভিন্ন প্রান্ত তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরবন ভ্রমণে আগত পর্যটকরা হেনস্থার শিকার হচ্ছেন সকাল থেকে। সুন্দরবন ট্যুরিস্ট বোট ওনার্স অ্যাসোসিয়েশন এর তরফ থেকে সোমবার সকাল থেকে সমস্ত জলযান বন্ধ রাখা হয়েছে সুন্দরবন ভ্রমণের অনুমতি পাওয়ার দাবিতে। এই ঘটনায় এদিন সকাল থেকেই হয়রানির শিকার হচ্ছেন পর্যটকরা।

আন্দোলনকারীদের দাবি, জেলা পরিষদের তরফ থেকে প্রতি বছর ডিসেম্বর মাসে এই বোট গুলিকে অনুমতি দেওয়া হয়। কিন্তু সপ্তাহে দুদিন এই অনুমতি দেওয়া হয়। সুন্দরবনের ৮৫০ র বেশি বোট রয়েছে। কিন্তু এবার জেলা পরিষদের অফিসে সঠিক ভাবে অনুমতি না মেলায় ১০০ র বেশি বোট অনুমতি পায়নি। এই বোটগুলি জেলা পরিষদের অনুমতি না পাওয়ায় বণ দফতর এদিন সকাল থেকেই সেগুলির ই টি এস অনলাইনে বন্ধ করে দিয়েছে। ফলে এই বোট গুলিতে যে সমস্ত পর্যটকরা বেড়াতে এসেছেন তারা সুন্দরবন ভ্রমণের সুযোগ পাচ্ছেন না। তাই পর্যটকরা যারা নতুন বছরের প্রথম দিনে সুন্দরবন ভ্রমণে এসেছেন তারা যাতে সকলেই সুন্দরবন ভ্রমণের সুযোগ পান সেই দাবিতেই এই বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top