News Flash

  • Home
  • দিনের খবর
  • কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে আগুন, পুড়ে ছাই ৫০টিরও বেশি ঘর
Image

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে আগুন, পুড়ে ছাই ৫০টিরও বেশি ঘর

কক্সবাজার, ১ জানুয়ারি (হি. স.) : বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির ভয়াবহ আগুন লাগে। পুড়ে গিয়েছে কমপক্ষে ৫০টি অস্থায়ী ঘর ও ছাউনি। তবে দুর্ঘটনায় এখনও অবধি হতাহতের কোনও খবর নেই।

রবিবার বর্ষশেষের রাতে আনন্দ-উদযাপনে যখন মুখর দুনিয়া, সেই সময়ই পুড়ে ছাড়খার হয়ে গেল রোহিঙ্গা শিবির। জানা গিয়েছে, শনিবার, ৩১ ডিসেম্বরের রাতে ভয়াবহ আগুন লাগে বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায়। রাত আড়াইটে নাগাদ রোহিঙ্গা শিবিরে আগুন লেগে যায়। নিমেষেই পুড়ে যায় একের পর এক বাড়ি। কগমপক্ষে ৫০টি বাড়ি পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও অবধি হতাহতে্রর কোনও খবর মেলেনি।

উখিয়ার দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, শনিবার গভীর রাতে আগুন লাগে শরনার্থী শিবিরে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় দমলের তিনটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কী করে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top