News Flash

  • Home
  • দিনের খবর
  • তেজপুর বিশ্ববিদ্যালয়ের ২১-তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
Image

তেজপুর বিশ্ববিদ্যালয়ের ২১-তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং


তেজপুর (অসম), ৩১ ডিসেম্বর (হি.স.) : তেজপুরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ২১-তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নির্ধারিত পাঠ্যক্রম সফলভাবে সম্পন্নকারী ১,৩৫৫ জন শিক্ষার্থীকে ডিগ্রি ও ডিপ্লোমা প্রদান করবেন কেন্দ্রীয় মন্ত্রী, জানান তেজপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর শম্ভুনাথ সিং।

সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও গজরাজ কোরের কর্পস কমান্ডার এবং বেশ কয়েকজন অসামরিক ও সামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেবেন।

তিনি জানান, ভারতীয় সেনাকর্মীদের চিনা ভাষায় প্রশিক্ষণের মাধ্যমে তেজপুর বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিষেবা প্রসারিত করছে। গত এপ্রিল মাসে একটি বেসিক চিনা ভাষার কোর্স অফার করতে ভারতীয় সেনাবাহিনীর চতুর্থ কর্পস-এর হেডকোয়ার্টারে সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছিল। কোর্সটি একটি মধ্যবর্তী স্তরে শোনা, কথা বলা, পড়া এবং লেখার দক্ষতা বিকাশের ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

ভাইস চ্যান্সেলর প্রফেসর শম্ভুনাথ সিং জানান, তেজপুর বিশ্ববিদ্যালয় ডিফেন্স স্টাডিজ বিভাগেরও উদ্বোধনের কথা বিবেচনা করছে। এটি অ্যাকাডেমিক কাউন্সিল এবং বোর্ড অব ম্যানেজমেন্ট কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়টি ভারত-চিন সীমান্ত এলাকায় ভূ-স্থানিক গবেষণা এবং কৌশলগত ম্যাপিংয়ের জন্য প্রতিরক্ষা বাহিনীর সাথে সহযোগিতা করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

ভাইস চ্যান্সেলর প্রফেসর শম্ভুনাথ সিং আরও বলেন, এর মাধ্যমে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র মজবুত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী এবং অ্যাকাডেমির মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে তুলবে৷ এই উদ্যোগ চিনের যে কোনও ভিত্তিহীন দাবিকে অ্যাকাডেমিক্যালি মোকাবিলা করতে আন্তর্জাতিক সীমান্ত এলাকার বাসিন্দাদের মূল্যবান তথ্য সরবরাহ করবে।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top