News Flash

Image

করিমগঞ্জের কটামণি মাদ্রাসায় ৭৬-তম বাৎসরিক ওয়াজ মেহফিল আগামী ২ জানুয়ারি

বাজারিছড়া (অসম), ৩১ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকাধীন কটামণি এলাকার অন্যতম ইসলা‌মিক শিক্ষা প্রতিষ্ঠান কটামণি হুসাইনিয়া কৌমিয়া মাদ্রাসায় ৭৬-তম বাৎসরিক ওয়াজ মেহ‌ফিল অনুষ্ঠিত হবে আগামী ২ জানুয়ারি।

আয়োজক কমিটির পদাধিকারী হিলাল আহমেদ এ খবর জানিয়েছেন। তিনি জানান, এদিন সকাল থেকে শুরু হ‌বে ধ‌র্মীয় অনুষ্ঠা‌ন‌টি। পরের দিন মঙ্গলবার সকা‌লে সম্পন্ন হ‌বে মেহফিল অনুষ্ঠান। অনুষ্ঠান‌‌কে সর্বাঙ্গসুন্দরভা‌বে পালন কর‌তে ব্যানপক প্রস্তু‌তি হা‌তে নি‌য়ে‌ছেন আ‌য়োজক মণ্ডলি।
‌নির্ধা‌রিত অনুষ্ঠা‌নে সভাপ‌তির আসন অলঙ্কৃত কর‌বেন আম‌ন্ত্রিত অতি‌থি সর্বভারতীয় জমিয়ত উলেমার সদস্য মওলানা মাহবুব হাসান। এছাড়া মেহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন উত্তরপূর্ব ভারতের আমিরে শরীয়ত মওলানা শেখ ইয়াহিয়া। প্রধান অতিথি হিসেবে থাকবেন উত্তরপ্রদেশের জামিয়া ইসলামিয়া হাতুড়াবন্দ মুহাদ্দিস আহমদ নদবি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যথাক্রমে হজরত মওলানা এএইচ মহম্মদ লুকমান, মওলানা হুসাইন আহমদ প্রমুখ।
এছাড়া মহফিলে ওয়াজ সাহেবান হিসেবে উপস্থিত থাকবেন মওলানা খলিলুর রহমান, মওলানা আবুল কাসিম, মওলানা সব্বির আহমদ প্রমুখ। ধর্মীয় অনুষ্ঠা‌নে ইসলাম ধর্মাল‌ম্বীদের উপস্থিতি ও স‌ক্রিয় সহ‌যো‌গিতা কামনা করেছেন আ‌য়োজক কমিটির প‌ক্ষে হিলাল আহমেদ ও হবিবুর রহমান।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top