News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাঁজা পাচারে ভুয়ো অ্যাম্বুলেন্স গাড়ি ব্যবহার, আটক ২০ লক্ষ টাকার গাঁজা 
Image

গাঁজা পাচারে ভুয়ো অ্যাম্বুলেন্স গাড়ি ব্যবহার, আটক ২০ লক্ষ টাকার গাঁজা 

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩১ ডিসেম্বর : গাঁজা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেয়েছে কৈলাসহর থানার পুলিশ। সংবাদে প্রকাশ গতকাল ভোররাতে কৈলাসহর থানার পুলিশকর্মীরা  কৈলাসহর কামরাঙ্গাবাড়ি এলাকায় টহল দিছিলেন। তখন ওই একটি ভুয়া অ্যাম্বুলেন্স গাড়ি উনাদের নজরে পড়ে এবং উনাদের সন্দেহ জাগলে সেই গাড়িটির পিছু ধাওয়া করা হয়। এতে একটা সময় গাড়ির চালক গাড়িটিকে ফেলে রেখে পালিয়ে চলে যায়। 

তারপর পুলিশ সেই গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৫৩ টি গাঁজার প্যাকেট উদ্ধার করেছে। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা। সেই গাঁজার প্যাকেটগুলি পাচার করার উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। 

বর্তমানে পাচারকালে ব্যবহৃত গাড়িটি কৈলাসহর থানার হেফাজতে রয়েছে। পাশাপাশি গাঁজার প্যাকেটগুলিও কৈলাসহর থানাতে রাখা হয়েছে। কৈলাসহর থানা সূত্রে আরোও জানা যায় যে সেই গাড়িটিকে ভুয়া এম্বুলেন্স গাড়ি বানানো হয়েছে। পাশাপাশি সেই গাড়ির ভেতর থেকে তিনটি ভুয়া নাম্বার প্লেটও উদ্ধার করা হয়েছে। 

যদিও এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর নেই। পুলিশ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন। 

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top