News Flash

  • Home
  • খেলা
  • ৫ জানুয়ারি থেকে সদর অনূর্ধ্ব-১৫ শুরু ১ম দিনে জিবি চাম্পামুরা, শতদল-মৌচাক
Image

৫ জানুয়ারি থেকে সদর অনূর্ধ্ব-১৫ শুরু ১ম দিনে জিবি চাম্পামুরা, শতদল-মৌচাক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে এবার শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ৫ জানুয়ারি থেকে সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে বলে ইতোমধ্যে ক্রীড়া সূচি ও ঘোষণা করা হয়েছে। অ্যাডভাইজারি টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে কনভেনার মনীষ ঘোষ ক্রীড়া সূচি ঘোষণা করেছেন। পাশাপাশি এবারকার এই টুর্নামেন্ট চারটি পৃথক পৃথক গ্রাউন্ডে – নরসিংগড় পঞ্চায়েত মাঠ, তালতলা স্কুল গ্রাউন্ড, নীপকো ক্রিকেট গ্রাউন্ড এবং ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে। প্রথম দিন যদিও একই সঙ্গে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিনে জিবি প্লে সেন্টার খেলবে চাম্পামুরা কোচিং সেন্টারের বিরুদ্ধে। খেলা হবে নরসিংগড়ে পঞ্চায়েত মাঠে। অপর খেলায় শতদল সংঘ কোচিং সেন্টার খেলবে মৌচাক কোচিং সেন্টারের বিরুদ্ধে। খেলা হবে নীপকো মাঠে। উল্লেখ্য, গ্রুপে এ-তে আরও দুটো দল হলো এডি নগর প্লে সেন্টার, কর্নেল কোচিং সেন্টার এবং মডার্ন ক্রিকেট একাডেমী। তেমনি গ্রুপ বি-র আটটি দল হলো: এনএসআরসিসি, ক্রিকেট অনুরাগী, এগিয়ে চলো সংঘ, দশমী ঘাট কোচিং সেন্টার, তরুণ সংঘ, প্রগতি প্লে সেন্টার, জুয়েলস কোচিং সেন্টার এবং জুট মিল কোচিং সেন্টার। গ্রুপ লীগ পর্যায়ের খেলা গুলি চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। অতঃপর ৩১ জানুয়ারি থেকে সুপার ফোর-এর খেলা হবে দুই দিনের ম্যাচ হিসেবে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top