News Flash

  • Home
  • খেলা
  • সদরে ছোটদের ক্রিকেটে আরসিসিকে হারিয়ে রানার্স প্রগতি প্লে সেন্টার
Image

সদরে ছোটদের ক্রিকেটে আরসিসিকে হারিয়ে রানার্স প্রগতি প্লে সেন্টার

আর সি সি-‌১০৬

প্রগতি পি সি-‌১০৮/‌৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। টানা দ্বিতীবার। সদর মহকুমা আসরে রানার্স হলো প্রগতি প্লে সেন্টার। শুক্রবার এন এস আর সি সি-‌কে পরাজিত করে দ্বিতীয় স্থান দখল করে নয়নমনি দেববর্মার  ছেলেরা। এন আস আর সি সি কড়া প্রতিরোধ গড়ে তুলবে ওই প্রত্যাশা ছিলো এদিন। লক্ষ্য ছিলো অন ভাটনাগর এবং শায়ন্তত করের দিকে। মূলত দুজনই ব্যর্থ হওয়ায় প্রগতির জয় সহজ হয়ে পড়ে। নতুবা কিছুটা চাপে থেকেই খেলতে হতো প্রগতিকে। নরসিগড় পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রগতি প্লে সেন্টার ৭ উইকেট পরাজিত করে এন এস আর সি সি-‌কে। আর সি সি-‌র গড়া ১০৬ রানের জবাবে প্রগতি ৩ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করে নেমে এন এস আর সি সি ১০৬ রান করতে সক্ষম হয়। ওপেনার দেবব্রত রুদ্রপাল (‌৭) ব্যর্থ হলে রুখে দাড়ায় সাতভিক ঘোষ এবং অনশ ভাটনাগর। ওই দুজন প্রতিরোধ গড়ে তুলে। ওই দুজন আউট হতেই তাসের ঘরের মতো ভেঙ্গে যায় আর সি সি-‌র ইনিংস। অনশ ৫২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং সাতভিক ৩৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করে। এছাড়া দলের পক্ষে যুবরাজ বি রাঠোর ৪৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করে। শায়ন্তন যদি কিছুটা সময় উইকেটে থাকতে পারতো তাহলে আর সি সি‌-‌র ইনিংস আরও বড় হতো। প্রগতির পক্ষে যশ দেববর্মা ১৫ রানে ৩টি এবং ঋদ্ধিমান কর ১৪ রানে ২টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে প্রগতির দুই ওপেনার শ্রেষ্ঠাংশু দেব এবং দলনায়ক যশ দেববর্মা প্রগতির জয় অনেকটাই নিশ্চিত করে দেয়। ওপেনিং জুটিতে দুজন যোগ করে ৬৩ রান। শ্রেষ্ঠাংশু ৩৭ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৩৭ রান করে আউট হলেও যশ অপর প্রান্তে দৃঢ়তার সঙ্গে ব্যাট করতে থাকে দলনায়ক। শেষ পর্যন্ত ২২.‌৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। যশ ৫৬ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৪ রানে এবং দেবপ্রিয় দে ৪০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রানে অপরাজিত থেকে যায়। আর সি সি-‌র পক্ষে দেবব্রত রুদ্রপাল ২৩ রানে ২ টি উইকেট দখল করে। তৃতীয় স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হলো আর সি সি-‌কে।    ‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top