নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.) : কংগ্রেসের আদর্শে সততা নেই, শুক্রবার রাহুল গান্ধীর বক্তব্যের পাল্টা জবাব দিয়ে একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি। তিনি এদিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিবৃতির পাল্টা জবাব দেন।
শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেছেন, তিনি প্রতিটি ক্ষেত্রে দেশকে ক্রমাগত ব্যর্থ করেছেন। যাঁরা ৭০ বছর ধরে দেশকে মূল স্রোতে আনতে পারেননি, যাঁরা কেবল শহরে বসবাসকারীদের জন্য গ্যাস সংযোগ উপলব্ধ করেছেন তারা আদর্শের কথা বলে কি করে। তিনি বলেন, রাহুল গান্ধী কোন আদর্শের কথা বলছেন? কংগ্রেসের আদর্শ সৎ নয়। এটা জনগণ ভালো করেই জানে। তাই সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে জনগণ তার রায় দিয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, দেশে দুটি মতাদর্শের যুদ্ধ চলছে। মানুষ মনে করে এটা ক্ষমতার লড়াই, কিন্তু এই লড়াইয়ের ভিত্তি হল আদর্শ।

