News Flash

  • Home
  • খেলা
  • প্রথম টেস্টে হারের পরেই শামির বদলি নিল ভারত, সুযোগ পেলেন আবেশ খান
Image

প্রথম টেস্টে হারের পরেই শামির বদলি নিল ভারত, সুযোগ পেলেন আবেশ খান

সেঞ্চুরিয়ান, ২৯ ডিসেম্বর(হি.স.): দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পরেই ভারতীয় দলে বদল। চোট পাওয়া মহম্মদ শামির জায়গায় অন্য পেসারকে দলে নিল ভারত। টেস্ট হারের পরের দিনই আবেশ খানকে নেওয়া হল দলে। চোটের কারণে দলে না থাকা শামির বদলি হিসাবে তাঁকে নেওয়া হয়েছে। যদিও দ্বিতীয় টেস্টে তিনি সুযোগ পাবেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শামিকে টেস্ট দলে রাখা হয়েছিল। তবে তিনি এই সিরিজ়ের আগে সুস্থ হয়ে উঠতে পারেননি। সেই কারণে তাঁর দক্ষিণ আফ্রিকা যাওয়া হয়নি। প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশে চার পেসার ছিলেন যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং শার্দূল ঠাকুর। দলে রয়েছেন মুকেশ কুমারও। দ্বিতীয় টেস্টে এই পাঁচ জনের সঙ্গে দলে থাকবেন আবেশও। ছ’জন পেসারের মধ্যে থেকে হয়তো চার জনকে বেছে নেবে ভারত। সঙ্গে থাকবেন রবিচন্দ্রন অশ্বিন অথবা রবীন্দ্র জাডেজা।

প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশে ছিলেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, অশ্বিন, শার্দূল, বুমরা, সিরাজ, প্রসিদ্ধ এবং সিরাজ। বাইরে বসে রয়েছেন মুকেশ, অভিমন্যু ঈশ্বরন, জাডেজা এবং শ্রীকর ভরত। সেই সঙ্গে এ বার যোগ হলেন আবেশ। দ্বিতীয় টেস্টে জয়ে ফিরতে কোন ১১ জনকে রাহুল দ্রাবিড়েরা বেছে নেন সেই দিকে নজর থাকবে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top