News Flash

  • Home
  • প্রধান খবর
  • জেডি(ইউ)-র জাতীয় কার্যনির্বাহী বৈঠক শুরু, নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন খারিজ করলেন নেতারা
Image

জেডি(ইউ)-র জাতীয় কার্যনির্বাহী বৈঠক শুরু, নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন খারিজ করলেন নেতারা

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.) : দিল্লির কনস্টিটিউশন ক্লাবে শুরু হয়েছে জনতা দল (ইউনাইটেড)-এর জাতীয় কার্যনির্বাহী বৈঠক। শুক্রবার দুপুরে এই বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, জেডি (ইউ)-র জাতীয় সভাপতি রাজীব রঞ্জন (লালন) সিং, কে সি ত্যাগী, অশোক চৌধুরী-সহ জেডি (ইউ)-র শীর্ষ নেতৃত্ব। এদিকে, এই বৈঠকের প্রাক্কালে নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন খারিজ করলেন জেডি (ইউ) নেতারা।

রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে জেডি (ইউ)-র অন্দরে ডামাডোল পরিস্থিতি চলছে। এ প্রসঙ্গে দলের নেতা অশোক চৌধুরী বলেছেন, “নীতীশ (কুমার) যদি (দলের) সভাপতি হতে চান, আপনার কি মনে হয় কেউ এর বিরোধিতা করবে? নীতীশ (কুমার) একটা ব্র্যান্ড!” বিহারের অর্থমন্ত্রী বিজয় কুমার বলেছেন, “লালন সিং বর্তমান দলের সভাপতি, তাহলে অন্য কাউকে শুভেচ্ছা জানিয়ে লাভ কী?” কে সি ত্যাগী বলেছেন, “জেডি (ইউ)-র জাতীয় কার্যনির্বাহী সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আর্থিক পরিবেশ নিয়ে আলোচনা করা হবে এবং অন্যান্য রাজ্যকে লক্ষ্য করে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হবে।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top