News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহারে আচমকাই বদলে গেল আবহাওয়া, কুয়াশার ঢেকে গেল চারিদিক
Image

বিহারে আচমকাই বদলে গেল আবহাওয়া, কুয়াশার ঢেকে গেল চারিদিক

পাটনা, ২৯ ডিসেম্বর (হি.স.) : বিহারে আচমকাই আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। শুক্রবার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া চোখে পড়ছে। গত কয়েকদিন ধরে বিহারের আবহাওয়ায় প্রচুর ওঠানামা চোখে পড়ছে।

শুক্রবার হঠাৎ করেই আবহাওয়া পাল্টে গেছে। এদিন সকাল থেকেই সর্বত্র কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। ২৫ ডিসেম্বর বিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস কিন্তু মাত্র ৩ দিনের মধ্যে এই তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। এই অবস্থায় বছরের বাকি দিনগুলোতে ঠাণ্ডায় বিহারের মানুষের কাঁপার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, খুব দ্রুতই বিহার রাজ্যের আবহাওয়া বদলাতে চলেছে। বিহারে তাপমাত্রা কমতে পারে যারফলে প্রবল ঠান্ডার সঙ্গে সঙ্গে কুয়াশারও দেখা মিলতে চলেছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রার আংশিক ওঠানামা থাকবে। আবহাওয়া দফতর ২০২৪ সালের ২ জানুয়ারি থেকে বিহারের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top