News Flash

  • Home
  • দিনের খবর
  • কনকনে শীতে জবুথবু অবস্থা কাশ্মীরে, ঘন কুয়াশায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন
Image

কনকনে শীতে জবুথবু অবস্থা কাশ্মীরে, ঘন কুয়াশায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন

শ্রীনগর, ২৯ ডিসেম্বর (হি.স.): কনকনে শীতে কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা, প্রবল ঠান্ডায় জবুথবু অবস্থা কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও। প্রবল ঠান্ডার মধ্যেই শুক্রবার ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ল কাশ্মীরে। শুক্রবার ঘন কুয়াশার চাদরে মুড়ে যায় শ্রীনগর, গুলমার্গ-সহ কাশ্মীরের নানা প্রান্ত। শ্রীনগর থেকে গুলমার্গ, পহেলগাম থেকে কাজিগুন্দ-সর্বত্রই কাঁপুনি ধরানো ঠান্ডা পড়েছে। শীতের দাপটে কাঁপছে জম্মুও।

শ্রীনগরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ২.৫ ডিগ্রি সেলসিয়াস ও পহেলগামে মাইনাস ৫.৪ ডিগ্রি সেলসিয়াস। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও এখন জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে, কনকনে ঠান্ডায় কাঁপছে কার্গিলও। লেহ ও কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা এখন হিমাঙ্কের অনেকটাই নীচেই। লাদাখের লেহ-তে তাপমাত্রা নেমে মাইনাস ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, কার্গিলে মাইনাস ১১.৬ ডিগ্রি সেলসিয়াস ও দ্রাসে মাইনাস ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top