News Flash

  • Home
  • দিনের খবর
  • রামমন্দির উদ্বোধনের দিন থেকেই বাংলা-অযোধ্যা ট্রেন যাত্রার উদ্যোগ বঙ্গ বিজেপির
Image

রামমন্দির উদ্বোধনের দিন থেকেই বাংলা-অযোধ্যা ট্রেন যাত্রার উদ্যোগ বঙ্গ বিজেপির

কলকাতা, ২৮ ডিসেম্বর (হি.স.) : বঙ্গ বিজেপির নয়া উদ্যোগ বাংলা টু অযোধ্যা ট্রেন পরিষেবা। বিজেপি সূত্রের খবর, ইতিমধ্যেই রেলমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে এই মর্মে। ট্রেন ভাড়া করতে চায় রাজ্য বিজেপি।

রামমন্দির উদ্বোধনের দিন ২২ জানুয়ারি থেকেই বাংলা থেকে প্রতিদিন একটি করে অযোধ্যা এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালুর ভাবনা গেরুয়া শিবিরে। বাংলার বিজেপির কর্মী সমর্থক অথবা সাধারণ মানুষ, যে কেউ যদি রামমন্দির দর্শন করতে যেতে চান তাহলে নিখরচায় যাত্রীদের নিয়ে ট্রেন পৌঁছে যাবে অযোধ্যায়। এমনই উদ্যোগ বিজেপির। বৃহস্পতিবার দলীয় সূত্রে এ খবর জানা গিয়েছে।

২০২৪ সালের এপ্রিল-মে মাসে লোকসভা ভোট হওয়ার সম্ভাবনা। চলতি লোকসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৬ জুন। ২০১৯ সালে লোকসভা নির্বাচন হয়েছিল এপ্রিল-মে মাসে। সেই হিসাবে ভোটের মাস কয়েক আগে রামমন্দিরে মূর্তি বসে যাচ্ছে। রামমন্দিরের দরজা খুলে যাচ্ছে সাধারণ মানুষের কাছে।

বিরোধীরা আগেই অভিযোগ করেছিল যে, ‘২০২৪ সালের লোকসভা ভোট হিন্দুত্বের আবহে করতে চায় বিজেপি। রাজনৈতিক হিসাব কষেই রামমন্দিরের উদ্বোধন করা হবে।’ এদিকে রামমন্দির নিয়ে ইতিমধ্যেই জোর প্রচার শুরু করে দিয়েছে বঙ্গ পদ্ম ব্রিগেড। এবার রাম মন্দির দর্শনকে সামনে রেখে বাংলা থেকে অযোধ্যা পর্যন্ত ট্রেন পরিষেবার ভাবনা রাজ্য বিজেপির। বিশেষ সূত্রের খবর, বুধবার বিজেপি রাজ্য কমিটির যে বৈঠক হয় আইসিসিআর হলে সেখানেও বাংলা থেকে অযোধ্যা পর্যন্ত ট্রেন পরিষেবার বিষয়টি আলোচনায় উঠে আসে।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top