News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় শ্মশান থেকে মৃতদেহ তুলে নিয়ে ময়নাতদন্ত, ক্ষোভ
Image

বিলোনীয়ায় শ্মশান থেকে মৃতদেহ তুলে নিয়ে ময়নাতদন্ত, ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৬ জুন৷৷ শ্মশান থেকে মৃতদেহ তুলে এনে ময়নাতদন্তের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকায় রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছে বিলোনীয়ায়৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, বিলোনীয়ার হারাধান মালাকার (৬৫) পরশুদিন অসুস্থতা বোধ করায় বিলোনীয়া হাসপাতালে ভর্তি হন৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান৷ তিনি অবিবাহিত হওয়ার তার কোন নিকটাত্মীয় মৃতদেহ নিয়ে যেতে আসেনি৷ পরে স্থানীয় জনগণ মৃতদেহ শেষকৃত্যের জন্য হাসপাতাল থেকে নিয়ে যান শ্মশানে৷ এদিকে, মৃতদেহ সৎকার করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত৷ এমনি বিলোনীয়া থানার পুলিশ শ্মশানে হাজির মৃতদেহ সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য৷ পুলিশের বক্তব্য তাদের কাছে টেলিফোনে কোন একজন বলেছেন হারাধন মালাকারের অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ মৃতদেহ ময়না তদন্ত করাতে হবে৷ এই বলে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ ময়না তদন্তের পর মৃতদেহ পুনরায় শ্মশানে পাঠানো হয়৷ ময়না তদন্তের রিপোর্টে জানা যায় হারাধনবাবু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন৷ এদিকে, স্থানীয় জনগণ ক্ষোভের সঙ্গে পুলিশকে জানায় হারাধনবাবুর  মৃত্যু অস্বাভাবিকভাবে হয়েছে বলে কোন লিখিত অভিযোগ থানায় জানানো না হওয়া সত্ব্যেও পুলিশ কিভাবে উড়ো ফোনের ভিত্তিতে শ্মশান থেকে মৃতদেহ তুলে নিয়ে ময়না তদন্ত করল৷ পুলিশও জানিয়েছে তাদের কাছে কোন লিখিত অভিযোগ নেই৷ তাতে স্পষ্ট যেকেউ এই ধরনের গুজব ছড়িয়ে দিলে পুলিশ তদন্ত না করেই এই ধরনের কান্ডজ্ঞানহীন কাজকর্ম চালাবে৷ পুলিশর এই ভূমিকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top