News Flash

  • Home
  • খেলা
  • দিবাঙ্গদের নিয়ে খেলো ত্রিপুরা প্যারা গেমস শুরু আজ, উদ্বোধক মুখ্যমন্ত্রী
Image

দিবাঙ্গদের নিয়ে খেলো ত্রিপুরা প্যারা গেমস শুরু আজ, উদ্বোধক মুখ্যমন্ত্রী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ২৮ ডিসেম্বর।। আগামীকাল থেকে রাজ্যে প্রথমবারের মতো দিব্যাঙ্গদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে খেলো ত্রিপুরা প্যারা গেমস। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে মুখ্যমন্ত্রীর হাত ধরে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতামূলক এই গেমস। এতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৩৬৪ জন দিব্যাঙ্গ খেলোয়াড় অংশ নেবে বিভিন্ন ইভেন্টে। রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের প্রথমবারের মতো দিব্যাঙ্গদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে খেলো ত্রিপুরা প্যারা গেমস ২০২৩। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এই গেমসে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতামূলক  খেলাধুলায় অংশ নেবে দিব্যাঙ্গরা। আগামীকাল বিকেল তিনটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা। পরদিন ৩০ ডিসেম্বর সকাল থেকে দিনভর স্বামী বিবেকানন্দ ময়দানে চলবে ১১টি ইভেন্টের প্রতিযোগিতা। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে শংসাপত্রের পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেকের হাতেই ক্রীড়া দপ্তরের উদ্যোগে বিভিন্ন সামগ্রী, পুরস্কার তুলে দেওয়া হবে। রাজ্যের সবকটি জেলা থেকে প্রায় ৩৬৪ জন অংশ নেবে এই প্যারা গেমসে। দপ্তরের আধিকারিকদের সাথে রেখে সম্প্রতি যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী টিংকু রায় আরও বলেছেন, এই প্যারা গেমসে থাকবে সুশাসন মেলাও। অংশগ্রহণকারীদের মধ্যে যাদের বিভিন্ন নথিপত্র নেই তাদেরকে তৎক্ষণাৎ নথিপত্র প্রদান করা হবে শিবিরে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top