ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ২৮ ডিসেম্বর।। আগামীকাল থেকে রাজ্যে প্রথমবারের মতো দিব্যাঙ্গদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে খেলো ত্রিপুরা প্যারা গেমস। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে মুখ্যমন্ত্রীর হাত ধরে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতামূলক এই গেমস। এতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৩৬৪ জন দিব্যাঙ্গ খেলোয়াড় অংশ নেবে বিভিন্ন ইভেন্টে। রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের প্রথমবারের মতো দিব্যাঙ্গদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে খেলো ত্রিপুরা প্যারা গেমস ২০২৩। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এই গেমসে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নেবে দিব্যাঙ্গরা। আগামীকাল বিকেল তিনটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা। পরদিন ৩০ ডিসেম্বর সকাল থেকে দিনভর স্বামী বিবেকানন্দ ময়দানে চলবে ১১টি ইভেন্টের প্রতিযোগিতা। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে শংসাপত্রের পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেকের হাতেই ক্রীড়া দপ্তরের উদ্যোগে বিভিন্ন সামগ্রী, পুরস্কার তুলে দেওয়া হবে। রাজ্যের সবকটি জেলা থেকে প্রায় ৩৬৪ জন অংশ নেবে এই প্যারা গেমসে। দপ্তরের আধিকারিকদের সাথে রেখে সম্প্রতি যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী টিংকু রায় আরও বলেছেন, এই প্যারা গেমসে থাকবে সুশাসন মেলাও। অংশগ্রহণকারীদের মধ্যে যাদের বিভিন্ন নথিপত্র নেই তাদেরকে তৎক্ষণাৎ নথিপত্র প্রদান করা হবে শিবিরে।

দিবাঙ্গদের নিয়ে খেলো ত্রিপুরা প্যারা গেমস শুরু আজ, উদ্বোধক মুখ্যমন্ত্রী
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















