News Flash

  • Home
  • প্রধান খবর
  • “এমফিল নিয়ে ইউজিসির চাপিয়ে দেওয়া ফতোয়া মানব না”, মন্তব্য ব্রাত্যর
Image

“এমফিল নিয়ে ইউজিসির চাপিয়ে দেওয়া ফতোয়া মানব না”, মন্তব্য ব্রাত্যর

কলকাতা, ২৮ ডিসেম্বর, (হি.স.): বৃহস্পতিবার এম ফিল ডিগ্রির ব্যাপারে রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, “রাজ্য তার শিক্ষানীতি মেনে চলবে। এমফিল নিয়ে ইউজিসির চাপিয়ে দেওয়া ফতোয়া মানব না।”

বুধবারই বিজ্ঞপ্তি জারি করে ইউজিসির তরফে জানানো হয়েছে, এম ফিল ডিগ্রি কোনও স্বীকৃত ডিগ্রি নয়। তাই এমফিল ডিগ্রির আর বৈধতা থাকছে না। একই সঙ্গে পড়ুয়াদের এমফিল কোর্সে ভর্তি না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে কেন্দ্রের জারি করা বিজ্ঞপ্তিতে।

সূত্রের খবর, এ ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে রাজ্য। ব্রাত্য বলেন, “পুরো বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ করবে রাজ্য শিক্ষা দফতর।”
এ ব্যাপারে গত বছরের ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়গুলিকে জানিয়েছিল ইউজিসি। অভিযোগ, ইউজিসির সেই নির্দেশ উড়িয়ে বেশ কিছু বিশ্ববিদ্যালয়গুলি এমফিল কোর্স চালু রেখেছে। অবিলম্বে তা বন্ধ করার জন্যই এই বিজ্ঞপ্তি বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে।
তবে যে সমস্ত বিশ্ববিদ্যালয় নির্দেশ অমান্য করে এমফি চালু রেখেছে তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে কি না, তা অবশ্য স্পষ্ট ভাবে উল্লেখ নেই নির্দেশিকায়। তবে ইউজিসির ওই নির্দেশের বিরুদ্ধে খোদ শিক্ষামন্ত্রী রুখে দাঁড়ানোয় রাজ্যে এখনই এমফিল বন্ধ হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top