নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৬ জুন৷৷ অসম ত্রিপুরা বিকল্প জাতীয় সড়কের কাঁঠালতলী বাজার সংলগ্ণ এলাকায় বেহাল অংশটুকু মেরামতি করে যান চলাচলের উপযোগী করে দিল ত্রিপুরার উত্তর জেলার পূর্ত বিভাগ৷ শুক্রবার সন্ধ্যা অবধি সড়কের বেহাল এই অংশে আটকা পড়ে শত শত বিভিন্ন পণ্যবাহী যানবাহন৷ সন্ধ্যা সাতটা নাগাদ ধর্মনগরের এসডিএম প্রদীপ আচার্য্য, কদমতলা পূর্ত বিভাগের এসডিও বিকাশ পাল সহ সংশ্লিষ্ট বিভাগীয় ইঞ্জিনিয়ার অসমের কাঁঠালতলীতে এসে সড়কের বেহাল
অংশ পরিদর্শন করেন৷ এবং শুক্রবার রাতেই বেহাল বিকল্প জাতীয় সড়কের কাজ শুরু করেন রাজ্যের পূর্ত দপ্তর৷ ১১ গাড়ি ইট দিয়ে সড়কের বেহাল অংশ মেরামতি করে যান চলাচলের উপযোগী করে তোলা হয় শনিবার গভীর রাত পর্যন্ত৷ শনিবার রাত ১২টার পর থেকে বিকল্প সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠে৷ এদিকে দীর্ঘ ১৫দিন ধরে সড়কের বেহাল এই অংশ মেরামতির জন্য অসমের পূুর্তবিভাগ পাথারকান্দি শাখার কর্মকর্তারা বারংবার পরিদর্শন করেন৷ এমনকি কয়েক গাড়ি পাথরের ড্রাস্ট ও বেহাল অংশে ফেলেছেন৷ কিন্তু যান চলাচলের উপযোগী হয়ে উঠেনি৷ অবশেষে ত্রিপুরা সরকারের উদ্যোগে বিকল্পজাতীয় সড়কের বেহাল অংশ মেরামত হওয়ায় অসমের কাঁঠালতলী বাসী ত্রিপুরা সরকারকে সাধুবাদ জানিয়েছেন৷
এদিকে, আসাম সরকারের তরফ থেকে লোয়ারপোয়া রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে৷ যান চালকরা প্রহর গুনছেন কবে এই যন্ত্রণা থেকে মুক্তি মিলবে৷ অন্যদিকে, জাতীয় সড়কের যন্ত্রণার পাশাপাশি রেল লাইনেও পাহাড়ে ধস পড়ার ফলে পণ্যবাহী রেল রাজ্যে আসতে পারছে না তাতে অত্যাবশ্যকীয় পণ্যের সংকট দেখা দিয়েছে৷ এদিকে, এলপিজি’র সংকটও দেখা দিয়েছে৷ এজেন্সিগুলিতে ব্যাকলগ বাড়ছে৷
স্বাভাবিক হল বিকল্প জাতীয় সড়কে যান চলাচল, চালকরা প্রহর গুনছেন লোয়ারপোয়ার যন্ত্রণা মুক্তির
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















