News Flash

  • Home
  • দিনের খবর
  • সপরিবারে কালিম্পং যাওয়ার পথে দুর্ঘটনায় হতাহত দক্ষিণেশ্বরের ৬ পর্যটক
Image

সপরিবারে কালিম্পং যাওয়ার পথে দুর্ঘটনায় হতাহত দক্ষিণেশ্বরের ৬ পর্যটক

বাগডোগরা, ২৮ ডিসেম্বর (হি.স.) : ভয়াবহ দুর্ঘটনা বাগডোগরা-গোঁসাইপুর ‘এশিয়ান হাইওয়ে ২’ সড়কে। বৃহস্পতির সকালের এই দুর্ঘটনায় মারা গিয়েছেন এক পর্যটক। গুরুতর আহত তাঁরই পরিবারের আরও পাঁচ সদস্য। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রের খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোঁসাইপুর সংলগ্ন এলাকায় আচমকাই বিহার থেকে আসা একটি যাত্রিবাহী বাস হঠাৎই রাস্তায় দাঁড়িয়ে যায়। ফলে পিছন থেকে আসা একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাতে ছোট গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

পুলিশ সূত্রের খবর, গাড়ির ভিতরে মহিলা, শিশু-সহ মোট ছ’জন যাত্রী ছিলেন। তাঁদের সকলকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর সময় গুরুতর আহত দু’জনের মধ্যে এক জন মাঝপথেই মারা যান।

মৃত ব্যক্তির নাম ইন্দ্রাশিস চক্রবর্তী। বাড়ি দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর থেকে সপরিবারে কালিম্পং জেলার চুইখিমে যাচ্ছিলেন তাঁরা। সেখানে তাঁদের একটি বাড়ি রয়েছে বলেও জানা গিয়েছে।
মৃতের বাবা ইন্দ্রনীল চক্রবর্তী বলেন, ‘‘দক্ষিণেশ্বর থেকে চুইখিমের বাড়িতে যাচ্ছিলাম। সড়ক পথেই রওনা দিয়েছিলাম। বাগডোগরা পেরোবার পর গোঁসাইপুর এলাকায় একটি বাস হঠাৎই দাঁড়িয়ে পড়ে। আমাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা মারে। গাড়িতে চালক মিলিয়ে মোট সাত জন ছিলাম। আমার ছেলের মৃত্যু হয়েছে। আমার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক।’’
স্থানীয়দের ক্ষোভ, পুলিশ এবং অ্যাম্বুল্যান্সকে বার বার ফোন করার পরেও তারা ঠিক সময়ে আসতে পারেনি। অবশেষে স্থানীয়েরাই টোটো করে আহতদের হাসপাতালে নিয়ে যান।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top