News Flash

  • Home
  • Uncategorized
  • মোবাইল ছিনিয়ে নিলেন বাবা, কীটনাশক খেয়ে আত্মঘাতী মেয়ে
Image

মোবাইল ছিনিয়ে নিলেন বাবা, কীটনাশক খেয়ে আত্মঘাতী মেয়ে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া,২৬ জুন৷৷ কীটনাশক খেয়ে আত্মহত্যা করল তেলিয়ামুড়া থানাধীন দুস্কির তিনঘরিয়া গ্রামের এক রিক্সা শ্রমিকের ১৮ বছরের এক যুবতী৷ বর্তমানে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের মর্গে রাখা আছে৷ আগামীকাল ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷
জানা যায়, এলাকার রিক্সা শ্রমিক সুখচরণ দেববর্মা অর্থ উপার্জনের জন্য আগরতলায় রিক্সা চালায়৷ বিগত কয়েকদিন ধরে তিনি বাড়িতে এসে দেখেন মেয়ের মতিগতি ঠিক নেই৷ সব সময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে৷ গালিগালাজ দিলে সে দুদিন ধরে ঘরেও আসেনি৷ তাই আজ ঘরে আসার পরই বাবা তার হাতের মোবাইলটি ছিনিয়ে নিলে সবার অলক্ষ্যে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ পরিবারের লোক তা দেখতে পেয়ে ৭২৫ মিনিট তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে৷ বর্তমানে রেহেনার মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে৷ তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top