News Flash

  • Home
  • খেলা
  • বোধজং স্কুল এলামনির উদ্যোগে পক্ষকাল ব্যাপী স্পোর্টস ফেস্ট
Image

বোধজং স্কুল এলামনির উদ্যোগে পক্ষকাল ব্যাপী স্পোর্টস ফেস্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর।। বোধজং স্কুল এলামনির উদ্যোগে  আন্ত: স্কুল এলামনি স্পোর্টস ফেস্ট ‘খেলো এলামনি ১.০’ – র আয়োজন করা হচ্ছে। ১২ থেকে ২৭ জানুয়ারি, ২০২৪ তারিখ পর্যন্ত চলবে এই ফেস্ট। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য রাজ্য  আন্ত স্কুল এলামনি স্পোর্টস ফেস্ট ‘ খেলো এলামনি ১.০’ -এ ক্রিকেট, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, টাগ অব ওয়ার, ক্যারাম, লুডো, অকশন ব্রীজ ও দাবা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণে ইচ্ছুক এলামনি সদস্যদের আগামী ৫ জানুয়ারির মধ্যে আয়োজক বোধজং স্কুল এলামনির পক্ষে সৌমিত্র বণিক (৯৪৩৬১৮৬২০৪), ভাস্কর সাহা (৯০৮৯৬৩৩৭২৩), অরূপ রায় (৯৪৩৬৪৫৬৬০৩) ও প্রসেনজিৎ সাহার (৯৮৬২৪৫৪৮৫০) সঙ্গে যোগাযোগ করে নাম জমা দিতে বলা হচ্ছে। আজ বুধবার বিকেল পাঁচটায় বোধজং স্কুল এলামনির কক্ষে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এলামনি স্পোর্টস ফেস্ট ‘ খেলো এলামনি ১.০’ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন বোধজং স্কুল এলামনির সভাপতি প্রদীপ ভৌমিক।‌ সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি দিলীপ পাল, সহ-সম্পাদক অশোক আচার্য ও স্পোর্টস কমিটির কনভেনার সৌমিত্র বণিক, ইন্টার অ্যালামনি কো-অর্ডিনেটর ভাস্কর সাহা এবং সংস্থার সদস্য অরূপ রায় ও সুপ্রভাত দেবনাথ উপস্থিত ছিলেন।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top