News Flash

Image

শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ ধৃত দুই

শিলিগুড়ি, ২৭ ডিসেম্বর (হি. স.) : শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার শিলিগুড়ির সুকান্ত সরণি, নিউ মিলনপল্লী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা হল, মহম্মদ একরামুল শেখ এবং আব্দুস সামাদ। তারা সম্পর্কে কাকা-ভাইপো। মালদার কালিয়াচকের বাসিন্দা তারা।

একটি চার চাকার গাড়িতে করে দু’জন মালদা থেকে শিলিগুড়ির দিকে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের ধরে ফেলে। তল্লাশি চালাতে গাড়ি থেকে ওই ব্রাউন সুগার উদ্ধার হয়। ধৃতদের কাছ থেকে ৩৫৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। এর আগেও পুলিশ দু’বার ওই এলাকায় অভিযান চালিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top