News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্কলারশিপের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের বিক্ষোভ ছাত্রছাত্রীদের
Image

স্কলারশিপের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের বিক্ষোভ ছাত্রছাত্রীদের

আগরতলা, ২৭ ডিসেম্বর: স্কলারশিপ প্রদানের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিএড উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা। অতিসত্বর স্টাইপেন্ড প্রদান করা না হলে আগামীদিনে ধর্ণায় বসবেন বলে হুঁশিয়ারি ছাত্রছাত্রীদের।

এদিন জনৈক ছাত্রী বলেন, দীর্ঘ ৭ মাস ধরে ছাত্র ছাত্রীরা স্কলারশিপ পাচ্ছেন না। এই স্কলারশিপ ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই স্কলারশিপের টাকায় দিয়ে ছাত্র ছাত্রীরা পড়াশোনার খরচ বহন করে থাকেন। বহিঃরাজ্যের থেকে উর্ত্তীন হওয়া বিএডের ছাত্র ছাত্রীরা ধার করে পড়াশোনা চালিয়েছেন। তাঁদের এখন স্কলারশিপ না পাওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। ছাত্রছাত্রীদের অভিযোগ, এবিষয়ে একাধিকবার দফতরে আসলে কর্মীরা স্কলারশিপ নিয়ে তালবাহানা করছে। এ বিষয় নিয়ে কথা বলতে গেলে দফতরের কর্মীরা ছাত্রছাত্রীদের দূর্ব্যবহার করছেন বলেও অভিযোগ।

তাই আজ বাধ্য দিয়ে তপশিলী জাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। তাঁদের দাবি, অতিসত্বর স্কলারশিপ প্রদানের ব্যবস্হা করা হোক। তাঁদের দাবি পূরণ করা না হলে আগামীদিনে ধর্ণায় বসবেন বলে হুঁশিয়ারি ছাত্রছাত্রীদের।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top