News Flash

  • Home
  • দিনের খবর
  • ৩৫ আসন পাবেই যখন তখন কমিটি কেন, বিজেপিকে কটাক্ষ সেলিমের
Image

৩৫ আসন পাবেই যখন তখন কমিটি কেন, বিজেপিকে কটাক্ষ সেলিমের

কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.) : বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অমিত শাহ মঙ্গলবার কলকাতায় সাংগঠনিক বৈঠক করে পশ্চিমবঙ্গের জন্য দলের নির্বাচনী কমিটি ঠিক করে দিয়েছেন। লক্ষ্য বেঁধে দিয়েছেন ৩৫ লোকসভা আসনে জয়ের জন্য। এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো তীব্র কটাক্ষ শুরু করেছে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্য, “বিজেপি যখন ধরে নিয়েছে ৩৫ আসন পাবে, তখন আর কমিটি গড়ার কি প্রয়োজন?”

তাঁর কথায়, “৩৫টা আসন যখন পাবে, তাহলে কমিটি কেন তৈরি করতে হচ্ছে? তামাশা করে, ধর্মীয় নাটক করে আরএসএস-কে ব্যবহার করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করে, মোদীর মুখ দেখিয়ে পশ্চিমবঙ্গ বিজেপি গলে যাচ্ছে। সংগঠিত যে কমিটিগুলো রয়েছে, সেগুলো কাজ করছে না৷ একটার পর একটা পার্টি অফিসে তালা পড়ছে৷ এই কারণেই নির্বাচনী কমিটি করে দিতে হচ্ছে৷

মহম্মদ সেলিম সাংবাদিকদের বলেন, ”একের পর এক কমিটি করে দেওয়া যায়, কিন্তু কোনও কিছুই কাজ করে না৷ একের পর এক নেতাদের ঘনিষ্ঠ হয়ে পড়ে (কমিটির সদস্যরা)। মানুষ এখানে প্রস্তুত হচ্ছেন তৃণমূল-বিজেপি বিরোধী মনোভাব নিয়েই৷ মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত হচ্ছেন। আরএসএস তৃণমূলকে টিকিয়ে রাখতে চায় আর মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলতে চায়।”

রাজ্যে থাকা কেন্দ্রীয় মন্ত্রীদের বিজেপির নির্বাচনী কমিটিতে না রাখার প্রসঙ্গে সেলিম বলেন, “এটাকে বলে এসওএস। হেডকোয়ার্টারে এসওএস। রাজ্য নেতারা অপদার্থ। যে কারণে তাঁদের (অমিত শাহ ও জেপি নাড্ডা) এসে বৈঠক করতে হচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে রাজ্যের যে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী রয়েছে তারাই অপদার্থ। তাঁরা যে পদে থাকার যোগ্য নন, তা আগাম বার্তা দিয়ে দিচ্ছে ।

সেলিম বলেন, “ইতিমধ্যে আগে একটা মন্ত্রী তৃণমূলে চলে গিয়েছেন৷ একজন মন্ত্রীকে বসিয়ে দেওয়া হয়েছে। এরকম পরিস্থিতিতে নতুন মুখ খোঁজা হচ্ছে। এর মধ্যে আবার দেখবেন তৃণমূলের নেতারা বিজেপিতে ভিড়েছে।”

Releated Posts

জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত উত্তরাখণ্ডে, মুখ্যমন্ত্রীর সরকারি গাড়িবহর অর্ধেক করলেন ধামি, প্রশাসনকে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ

দেহরাদুন, ১৩ মে : জ্বালানি ও সম্পদ সংরক্ষণে একাধিক বড় পদক্ষেপ ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। বুধবার মুখ্যমন্ত্রী পুষ্কর…

ByByTaniya Chakraborty May 13, 2026

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, পাশের হারে দেশের সেরা তিরুবনন্তপুরম; ডিজিলকারে মিলবে নম্বরপত্র ও শংসাপত্র

নয়াদিল্লি, ১৩ মে : সিবিএসই বুধবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল ঘিরে রাজনৈতিক তরজা, কেন্দ্রকে সমর্থন বিজেপির, ‘ব্যবস্থা ভেঙে পড়েছে’ অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রাক্তন ঝাড়খণ্ড মন্ত্রী মাধব লাল সিংয়ের মৃত্যু, শোকের ছায়া রাজ্য রাজনীতিতে

রাঁচি, ১৪ মে (আইএএনএস) : দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top