News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে পিকনিকের মরশুমে যান দুর্ঘটনা প্রতিরোধে এবং জনগণের জীবনের সুরক্ষার স্বার্থে জেলা প্রশাসন থেকে ১৪৪ ধারা অধীনে নিষেধাজ্ঞা জারি
Image

করিমগঞ্জে পিকনিকের মরশুমে যান দুর্ঘটনা প্রতিরোধে এবং জনগণের জীবনের সুরক্ষার স্বার্থে জেলা প্রশাসন থেকে ১৪৪ ধারা অধীনে নিষেধাজ্ঞা জারি

করিমগঞ্জ (অসম) ২৬ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট চলতি পিকনিকের মরশুমে যানবাহন দুর্ঘটনা প্রতিরোধে এবং জনগণের জীবনের সুরক্ষার খাতিরে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার অধীনে সমগ্র করিমগঞ্জ জেলায় কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এতে বলা হয়েছে, পিকনিকের মরশুমে পিকনিক স্থল, নদীর ঘাটের আশপাশ ও চতুর্দিকের প্রাকৃতিক পরিবেশ রক্ষণাবেক্ষণের জন্য নিষেধাজ্ঞা আরোপ জরুরী বলে জেলা প্রশাসন থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে। এদিকে, শীত শুরু হওয়ার সাথে সাথে উৎসবের মরশুমে বিভিন্ন পর্যটন স্থলে যখন পিকনিক দলের যাতায়াত শুরু হয় তখন কুয়াশা আবৃত আবহাওয়ায় গাড়ি চালকদের রাস্তা দেখা যাওয়ার দূরত্ব কমে আসে। পাশাপাশি আদেশে বলা হয়েছে, এটা পরিলক্ষিত হয়েছে যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, হেলমেট ছাড়া দ্বিচক্র যান চালানো, অত্যাধিক গতিতে যানবাহন চালানো, ওভারটেকিং, অত্যাধিক যাত্রী বহন, যানবাহন চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা, বেপরোয়া ভাবে যানবাহন চালানো, ভুল দিকে যান চালানো, সিট বেল্ট ছাড়া যান চালানো এবং সুরক্ষা ও যানবাহন বিধি না মেনে যানবাহন চালানো ইত্যাদি প্রবণতা উৎসবের মরশুমে পিকনিকগামী ও যাত্রীদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে যা তাদের এবং অন্যান্যদের জীবনের ঝুঁকি ডেকে আনছে। এতে আরও বলা হয়েছে, জাতীয় সড়ক ও অন্যান্য সড়কের পাশে অবৈধ পার্কিং, নির্মাণ কাজ, নির্মাণ সামগ্রীর জমায়েত ইত্যাদি এবং বিপথগামী পশুদের চলাফেরার জন্যও দুর্ঘটনা ঘটছে। তাই করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট জনগণের জীবনের সুরক্ষার স্বার্থে এবং সমগ্র জেলায় এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এই নিষেধাজ্ঞা অনুসারে কোন দ্বিচক্রযানের চালক ও আরোহী হেলমেট পরিধান না করে দ্বিচক্র যান চালাতে পারবেন না। সিট বেল্ট পরিধান না করে যান চালানো নিষিদ্ধ করা হয়েছে। এতে কোন ব্যক্তি রাস্তার পাশ অবরোধ করে অবৈধ পার্কিং, নির্মাণ ও নির্মাণ সামগ্রী ইত্যাদি জমা করে রাখতে পারবেন না। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিপথগামী জন্তুদের টেনে নেওয়া হবে এবং দখলে নেওয়া হবে। পিকনিক স্থলের আশেপাশে লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটা কঠোরভাবে নিষিদ্ধ। সব পিকনিক দলকে সূর্যাস্তের আগে পিকনিক স্থল ত্যাগ করতে হবে। ডাম্পার, ভারি যান, ট্রাক, বাস, পাবলিক ক্যারিয়ারে ওভারলোডিং নিষিদ্ধ করা হয়েছে। আদেশে, উচ্চ শব্দ মাত্রার লাউডস্পীকার, ডিজে, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, মাইক ইত্যাদি পিকনিক স্থল ও নদীর ঘাটে ব্যবহার নিষিদ্ধ। পাশাপাশি পিকনিক স্থল ও নদীর ঘাটে মদ ক্রয় বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ। এতে পিকনিক স্থল ও নদীর ঘাটে ময়লা ফেলা ও মল ত্যাগ করা নিষিদ্ধ। এছাড়া, পিকনিক স্থল ও নদীর ঘাটের আশেপাশে অপচনশীল প্লাস্টিক ও অন্যান্য প্লাস্টিক জাতীয় সামগ্রী ফেলাও নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশ তাৎক্ষণিকভাবে বলবৎ হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। জরুরি অবস্থা বিবেচনায় এই আদেশটি এক পক্ষীয়ভাবে জারি করা হয়েছে। কোন ব্যক্তি যদি এই আদেশে সন্তপ্ত হন তবে এর অব্যাহতি বা পরিবর্তনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারেন। এই নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারার অধীনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

পিএম-রাহাত ও রাহ-বীর অসমে দুর্ঘটনা মোকাবিলায় প্রথম প্রতিক্রিয়া ব্যবস্থা আরও শক্তিশালী করবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সড়ক দুর্ঘটনার পর সময়মতো সহায়তা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Sep 22, 2026

অসমে সীমান্তে গরু পাচারের সন্দেহ, চার বাংলাদেশি-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত পেরিয়ে গরু ও মহিষ পাচারের সন্দেহে অসমের শ্রীভূমি জেলায় চার বাংলাদেশি নাগরিক-সহ পাঁচজনকে…

ByByNews Desk Sep 22, 2026

নির্বাসনের অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদের জন্য হোল্ডিং সেন্টার তৈরি করল মেঘালয়

শিলং, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): কারাদণ্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও নির্বাসনের অপেক্ষায় হেফাজতে থাকা বিদেশি নাগরিকদের জন্য শিলংয়ের লাইটুমখরাহ…

ByByNews Desk Sep 22, 2026

২০৩০ সালের মধ্যে ৬,০০০ মেগাওয়াট সবুজ শক্তির লক্ষ্যে অসম: মুখ্যমন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে অসমে ৬,০০০ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top