News Flash

Image

ফের পাচারকালে ৫০ লক্ষ টাকার গাঁজা আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ ডিসেম্বর: রাজ্য সরকার ও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে গাঁজা পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে। তবে মাঝে মধ্যে পুলিশ সাফল্য পাচ্ছে। আবারো গাঁজা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে চুরাইবাড়ি থানার পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালে চুরাইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে কর্মরত পুলিশ কর্মীরা সন্দেহজনক টিআর-০১-একিউ-১৯২৮ নাম্বারের একটি লরি আটক করেছে। পরে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ও মহকুমা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাসি চালানো হলে গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয়েছে ৪৭ প্যাকেটে ২৫০ কেজি শুকনো গাঁজা। 

জেলা পুলিশ সুপার জানিয়েছেন গাড়িটি আগরতলা থেকে গৌহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়ি থেকে উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক ৫০লক্ষ টাকা হবে। গাঁজা উদ্ধারের পাশাপাশি আটক করা হয়েছে গাড়ির মালিক তথা চালক সুরজিৎ মজুমদারকে। তার বাড়ি আগরতলায়। চুরাইবাড়ি থানায় এনডিপিএস এক্টে একটি মামলা রজু করে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

Releated Posts

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top