ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।।দুদিনব্যাপী প্রাইজমানি উন্মুক্ত দাবা প্রতিযোগিতা শুরু ৬ জানুয়ারি। উত্তর বাধারঘাটের স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে হবে আসর। প্রতি বছরের মতো এবারও স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ম অনুষ্ঠানের আয়োজন করেছে ওই ক্লাব। এরই অঙ্গ হিসাবে হবে প্রাইজমানি দাবা প্রতিযোগিতা। মোট ৬ রাউন্ডের হবে আসর। আসরের সেরা দাবাড়ু সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবেন ৩ হাজার টাকা। এছাড়া অনূর্ধ্ব-৭, ৯,১১ এবং ১৩ বিভাগের বালকদের সেরা ৩ দাবাড়ু এবং বালিকাদের বিভাগে ২ দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। আসরে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ৩০০ টাকা এন্ট্রি ফি সহ উদ্যোক্তা ক্লাব বা রাজ্য দাবা সংস্থায় নাম নথিভুক্ত করতে বলা হয়েছে।
2023-12-26

