ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।। দুর্দান্ত সাফল্য ত্রিপুরার কুংফো মাস্টারদের। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত ফেডারেশন কাপ কুংফো চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার কুংফো খেলোয়াররা চারটি স্বর্ণ এবং তিনটি রৌপ্য পদক নিয়ে মোট সাতটি পদক জিতে দুর্দান্ত সাফল্যের স্বাক্ষর রেখেছে। নয়াদিল্লির তালকোটরা ইনডোর স্টেডিয়ামে ১৪ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী ৮ম ফেডারেশন কাপ কুংফো (জিৎ কোণে ডো) চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার প্রিয়ুষ সূত্রধর একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক পেয়ে দুর্দান্ত সাফল্য পেয়েছে। এছাড়া, রেক্স দেববর্মা, বাকসা দেববর্মা ও সংস্কৃতি দাস একটি করে স্বর্ণপদক এবং সমৃদ্ধি দাস ও ভার্গভী দাশগুপ্ত একটি করে রৌপ্য পদক পেয়েছে। সামগ্রিক পদক বিজয়ের পরিসংখ্যানের পাশাপাশি শৃঙ্খলা পরায়ণতা ও আচরণগত দিকে ত্রিপুরা দল সামগ্রিক ভাবে দ্বিতীয় স্থান অর্জন করে রানার্স খেতাব পেয়েছে। রাজ্য সংস্থার পক্ষ থেকে এ সংবাদ জানিয়ে সংশ্লিষ্টদের অভিনন্দন জানানো হয়েছে।

দিল্লিতে ফেডারেশন কাপ কুংফো-তে চারটি স্বর্ণ সহ ত্রিপুরার সাতটি পদক
Tags:
Releated Posts
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…
বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…


















