News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রি-বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, কংগ্রেস ও বাম ছাত্র সংগঠনের শিক্ষা ভবন ঘেরাও
Image

প্রি-বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, কংগ্রেস ও বাম ছাত্র সংগঠনের শিক্ষা ভবন ঘেরাও

আগরতলা, ২৬ ডিসেম্বর : প্রি-বোর্ড পরীক্ষার দশম শ্রেনির প্রশ্নপত্র ফাঁস হওয়ায় আজ প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস ও বামপন্থী ছাত্র সংগঠন। এদিন দুই সংগঠনের পক্ষ থেকে শিক্ষাভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। তাঁদের দাবি, ওই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। আজ এই দাবিতে শিক্ষাভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে প্রদেশ যুব কংগ্রেস ও এনএসইউআই এবং এসএফআই ও টিএসইউ।

যুব কংগ্রেসের জনৈক নেতার অভিযোগ, এ-রাজ্যে বিজেপি পরিচালিত সরকারের শাসনকালে শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে। এখানে শিক্ষা ব্যবস্হা বিদ্যা ব্যবসায় পরিণত হয়েছে। ওই বিদ্যা ব্যবসায়ীরাই পরীক্ষাপত্র ফাঁস করে দিয়েছেন বলে অভিযোগ। পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁসের পিছনে শিক্ষা দফরের একাংশ কর্মী যুক্ত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তাই সংগঠনের দাবি, ওই ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা হোক।

পাশাপাশি এদিন এসএফআই-এর জনৈক ছাত্র যুব নেতা অভিযোগ করেছেন, টাকার বিনিময়ে রাজ্যে প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে। ছাত্র ছাত্রীদের ভবিষ্যত নিয়ে খেলছে রাজ্য সরকার। কেননা পরীক্ষার মধ্যেই এভাবে ছাত্র-ছাত্রীদের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে ছাত্রছাত্রীরা।

Releated Posts

জলপথ ও স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে জোর, গোমতী নদীকে ঘিরে নতুন সম্ভাবনার কথা বললেন সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top