News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্য সফরে এসে জোড়াসাঁকোর গুরুদ্বার ও কালীঘাটে অমিত শাহ
Image

রাজ্য সফরে এসে জোড়াসাঁকোর গুরুদ্বার ও কালীঘাটে অমিত শাহ

কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.): কলকাতায় এসে মঙ্গলবার জোড়াসাঁকোর বরা শিখ সঙ্গত গুরুদ্বারে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে শাহর সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায় এবং কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। এর পর কালীঘাটে পুজো দিতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বেলা সাড়ে ১০টার কিছু পরে গুরুদ্বারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও তাঁর সঙ্গীদের স্বাগত অভ্যার্থনা জানান ধর্মস্থান কর্তৃপক্ষ। সকাল থেকেই গুরুদ্বারের চত্বর মুড়ে রাখা হয়েছিল নিরাপত্তার চাদরে। গুরুদ্বার সূত্রে জানা গিয়েছে, ভিতরে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল। মাথা ঢেকে আমন্ত্রিত সকলের মত অমিতবাবু উপাসনাস্থলে যান। মেঝেতে বসে নামগান শোনেন। শ্রদ্ধার সঙ্গে প্রণাম করেন।

ঘন্টাখানেক বাদে তাঁরা যান কালীঘাট মন্দিরে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কালীঘাটে যাওয়ার বেশ কিছুক্ষণ আগে থেকেই সেখানে সাধারণ ভক্তদের প্রবেশ নিয়ন্ত্রণ করা শুরু করেছিল পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী গাড়ি থেকে নামতেই দু’পাশে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিশেষ লাল গালিচা পেতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সেখানে তাঁদের স্বাগত জানানো হয়। কালীঘাট মন্দিরে মা কালীর প্রতিকৃতি উপহার দেওয়া হয় জেপি নাড্ডা এবং অমিত শাহদের। পুজো দেন তাঁরা। স্কাইওয়াক তৈরির জন্য কালীঘাট মন্দির সংলগ্ন এলাকা আগোছালো হয়ে থাকায় কলকাতা পুলিশের ফেন্সিং দিয়ে শাহ-নাড্ডাডের যাতায়তের পৃথক পথ করা হয়। এর বাইরে দাঁড়ানো সমবেতদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান শাহ-নাড্ডারা। বিজেপি মহিলার মোর্চার কর্মীরদের শাহ-নাড্ডার নামে স্লোগান তুলতে দেখা যায়।
কালীঘাট থেকে শাহ-নাড্ডারা সূচি অনুসারে নিউ টাউনের হোটেলে চলে যান।

এর আগে, সোমবার মধ‌্যরাতের পর শাহ পৌঁছন শহরে। ঢাক-ঢোল নিয়ে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। ঢাক বাজিয়ে চলে নেতৃত্বকে স্বাগত জানানোর পর্ব। কলকাতা বিমানবন্দর থেকে তাঁরা সোজা চলে যান নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে। তাৎপর্যপূর্ণভাবে শাহর সফরসঙ্গী হিসাবে বিজেপির তরফে শুধু সুকান্ত মজুমদারের নাম জানানো হয়। যদিও শাহ-নাড্ডাকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে সুকান্তবাবু ছাড়াও উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ, বিধায়ক মনোজ টিগ্গা ও অগ্নিমিত্রা পল-সহ বিজেপি নেতৃত্ব।

Releated Posts

লেহ-এ পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বুদ্ধের পবিত্র অবশেষের আন্তর্জাতিক প্রদর্শনীতে যোগ দেবেন অমিত শাহ

শ্রীনগর, ৩০ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার লেহ-এ পৌঁছেছেন। তিনি ভগবান বুদ্ধের পবিত্র অবশেষের প্রথম আন্তর্জাতিক…

ByByNews Desk Apr 30, 2026

তৃণমূল ফিরলে ৬ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা: ফিরহাদ হাকিম

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় এলে আগামী ৬ মে নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে…

ByByNews Desk Apr 30, 2026

বঙ্গ ভোট: ৭৭টি বুথে পুনর্নির্বাচন নিয়ে আজ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি বিধানসভা কেন্দ্রে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবিতে বিজেপির আবেদনের বিষয়ে…

ByByNews Desk Apr 30, 2026

বঙ্গ, অসমে এনডিএর জয়ের আশা, তামিলনাড়ু-কেরল নিয়েও আশাবাদী নেতৃত্ব: এক্সিট পোল ইঙ্গিত

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): একাধিক এক্সিট পোলের পূর্বাভাসে পশ্চিমবঙ্গ ও অসমে বিজেপির উল্লেখযোগ্য সাফল্যের ইঙ্গিত মিলতেই জাতীয় গণতান্ত্রিক…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top