News Flash

  • Home
  • প্রধান খবর
  • অবশেষে মুক্তি, দুই শিশু-সহ ২৭ জনকে ফ্রান্সে রেখেই ভারতে ফিরল আটক সেই বিমান
Image

অবশেষে মুক্তি, দুই শিশু-সহ ২৭ জনকে ফ্রান্সে রেখেই ভারতে ফিরল আটক সেই বিমান

মুম্বই, ২৬ ডিসেম্বর (হি.স.): মানবপাচারের অভিযোগে নিকারাগুয়ার উদ্দেশে যাওয়া একটি বিমানকে ফ্রান্সের একটি বিমানবন্দরে আটকে রেখেছিল ফরাসি প্রশাসন।ওই চার্টার্ড বিমানটিতে থাকা ৩০৩ জন যাত্রীর মধ্যে অধিকাংশই ভারতীয়। রবিবার ফ্রান্সের আদালত বিমানটিকে ছেড়ে দেওয়ার রায় দেয়। তার পরেই একাধিক পরীক্ষানিরীক্ষা শেষে সোমবার দুপুরে ফ্রান্সের শালোন-ভ্যাত্রি বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে রওনা দেয় বিমানটি। মঙ্গলবার ভোর ৪টের সময় বিমানটি মুম্বই বিমানবন্দরে নামে। সিআইএসএফ সূত্রের খবর, যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অনেককে জিজ্ঞাসাবাদের পর চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ফরাসি প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথমে ফ্রান্সের স্থানীয় সময় সকাল ১০টায় বিমানটির ভারতের উদ্দেশে উড়ে যাওয়ার কথা থাকলেও, বিকেল ৩টে নাগাদ বিমানটি ফ্রান্সের মাটি ছাড়ে। যাত্রীদের মধ্যে দুই শিশু-সহ মোট ২৭ জন ফ্রান্সেই থেকে যান। সূত্রের খবর, নিরাপত্তার কারণে তাঁরা ফ্রান্সেই আশ্রয় চেয়েছেন। আবার যাত্রীদের একাংশ না-কি তাঁদের নির্ধারিত গন্তব্য নিকারাগুয়াতে যেতে চেয়েছিলেন। পরে বিমানটির গন্তব্যস্থান বদল করায় অখুশি অনেকেই।

গত শুক্রবার জ্বালানি ভরার জন্য প্যারিস থেকে ১৫০ কিলোমিটার দূরে শালোন-ভ্যাত্রি বিমানবন্দরে অবতরণ করেছিল বিমানটি। বিমানে যাত্রীদের মধ্যে ছিল ১১টি শিশু, যাদের কোনও অভিভাবক ছিল না। ফরাসি প্রশাসনের সন্দেহ হয়, পাচারের উদ্দেশেই তাদের নিকারাগুয়া নিয়ে যাওয়া হচ্ছে। তৎক্ষণাৎ বিমানটিকে আটক করার সিদ্ধান্ত নেওয়া হয়। আটকে পড়া যাত্রীদের জন্য বিমানবন্দর চত্বরেই থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হয়।

Releated Posts

ইউপিআই লেনদেনে গ্রাহকদের কোনও চার্জ নয়, নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবসায়ীদের উপর সীমিত এমডিআর হতে পারে: কেন্দ্র

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)-এর মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের কোনও চার্জ দিতে হবে…

ByBySandeep Biswas Aug 8, 2026

‘ভোপাল ঘোষণাপত্র’ গ্রহণের মধ্য দিয়ে শেষ ব্রিকস সাংস্কৃতিক সম্মেলন

ভোপাল, ৮ আগস্ট (আইএএনএস): অংশগ্রহণকারী দেশগুলির সংস্কৃতিমন্ত্রীদের উপস্থিতিতে শনিবার ‘ভোপাল ঘোষণাপত্র’ গ্রহণের মধ্য দিয়ে চার দিনব্যাপী ব্রিকস সাংস্কৃতিক…

ByByNews Desk Aug 8, 2026

মহিলা সংরক্ষণ নিয়ে রাহুলকে পাল্টা জবাব রিজিজুর, ২০২৩-এর আইন ও ডিলিমিটেশনের বাধার কথা তুলে ধরলেন

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি নিয়ে লোকসভার বিরোধী…

ByByNews Desk Aug 8, 2026

‘বিকশিত ভারত’-এর যাত্রা গড়বে তরুণরাই, যাঁরা শেখা চালিয়ে যাবেন তাঁরাই সফল হবেন: মোদি

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ভারতের ‘বিকশিত ভারত’ হয়ে ওঠার যাত্রাপথে দেশের তরুণ প্রজন্মের জীবন ও সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top