News Flash

  • Home
  • দিনের খবর
  • শীত ও কুয়াশায় নাজেহাল দিল্লি, দৃশ্যমানতা কমে যাওয়ায় বিঘ্নিত উড়ান পরিষেবা
Image

শীত ও কুয়াশায় নাজেহাল দিল্লি, দৃশ্যমানতা কমে যাওয়ায় বিঘ্নিত উড়ান পরিষেবা

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): কনকনে ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশার দাপট। গত কয়েক দিন ধরেই রাজধানীর সকাল ঘন কুয়াশার চাদরে মুড়ে থাকছে। ফলে দৃশ্যমানতাও কোথাও কোথাও অনেকটাই নেমে যাচ্ছে। সড়ক এবং রেলপথ তো বটেই, উড়ান পরিষেবাতেও সমস্যা হচ্ছে। মঙ্গলবার সকালে ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল রাজধানী দিল্লি। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন গাড়ির চালকরা। বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবাও। দিল্লি বিমানবন্দর সূত্রের খবর, মঙ্গলবার কুয়াশার কারণে আন্তর্জাতিক-সহ ৩০ টি বিমানের আগমণ ও প্রস্থান বিলম্বে হয়েছে।

শুধুমাত্র দিল্লিই নয়, মঙ্গলবার সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তর প্রদেশ, পঞ্জাবও। শীত থেকে বাঁচতে আগুনের তাপ নিতে দেখা যায় বহু মানুষকে। কনকনানি ঠান্ডায় এই মুহূর্তে জবুথবু দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। তার মধ্যে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারতে আগামী কয়েক দিন কুয়াশার দাপট বাড়বে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top