News Flash

Image

BSF in Tripura : বিএসএফের হাতে এক বাংলাদেশী মহিলা আটক

আগরতলা,২৫ ডিসেম্বর: অবৈধ অনুপ্রবেশের দায়ে একজন বাংলাদেশী মহিলাকে আটক করে রাণীবাড়ি ক্যাম্পের বিএসএফ জওয়ানরা। পরবর্তী সময়ে তাঁকে কদমতলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর কাছ থেকে বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল রাত দশটা নাগাদ বিএসএফ জওয়ানদের কাছে গোপন খবর আসে বাংলাদেশী নাগরিক সীমান্ত অতিক্রম করে উত্তর ত্রিপুরা জেলার ব্রজেন্দ্র নগর পাঁচ নং ওয়ার্ড এলাকায় অবস্থান করছেন। এই খবর পেয়ে তৎক্ষণাৎ বিএসএফের জওয়ানরা ওই এলাকায় তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে এক মহিলাকে আটক করে।

তিনি আরও জানিয়েছেন, ধৃত মহিলা বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন নুনুয়া এলাকায় বাসিন্দা জনী রানী দাস (২৫)। তাঁর স্বামীর নিপেন্দ্র দাস। সে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিল।

Releated Posts

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026

উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের স্বার্থে এক্সটার্নালি এইডেড প্রজেক্টস এর ঋণসীমা প্রত্যাহারের দাবি জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ,১৯ জুন: আজ শিলংয়ে অনুষ্ঠিত “ লিভারেজিং এক্সটার্নালি এইডেড প্রজেক্টস ইন দ্যা নর্থ ইস্ট স্টেট” শীর্ষক সেমিনারে,…

ByByReshmi Debnath Jun 19, 2026

বিদ্রোহী ২০ সাংসদের অযোগ্যতা চেয়ে স্পিকারের দ্বারস্থ তৃণমূল, দলত্যাগ-বিরোধী আইনের আওতায় আবেদন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৯ জুন: বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই আরও তীব্র করে লোকসভায় দলত্যাগ-বিরোধী আইনের আওতায় দলের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কৃষক, যুব ও মহিলাদের ক্ষমতায়নেই ভারতের উন্নয়ন: কৃষি মন্ত্রী

আগরতলা, ২০ জুন: কেন্দ্র ও রাজ্য সরকারের বর্তমান প্রশাসন কৃষক, দরিদ্র, যুবসমাজ ও মহিলাদের উন্নয়নে কাজ করছে, যাতে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top