News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জলের পাইপলাইনের কাজ করতে গিয়ে গণরোষের শিকার  ঠিকেদার, নিম্নমানের কাজের অভিযোগ এলাকাবাসীর 
Image

জলের পাইপলাইনের কাজ করতে গিয়ে গণরোষের শিকার  ঠিকেদার, নিম্নমানের কাজের অভিযোগ এলাকাবাসীর 

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৪ ডিসেম্বর : জলের পাইপলাইনের কাজ করতে গিয়ে গণরোষের শিকার হলেন ঠিকেদার পঙ্কজ মল্লিক।  শান্তির বাজার মহকুমার অন্তর্গত লাউগাং এলাকায় জলের পাইপলাইন বসানোর কাজের বারদ্ধ পেয়েছেন  ঠিকেদার পঙ্কজ মল্লিক। এলাকার লোকজনদের অভিযোগ পঙ্কজ মল্লিক পাইপ লাইন বসানোর জন্য ড্রজার দিয়ে ড্রেইন নির্মান করছেন।  

ড্রেইনটির যেমন হওয়ার কথা ততটুকু কাজ হচ্ছেনা বলে অভিযোগ এলাকাবাসীদের। এলাকাবাসীর আরো অভিযোগ,  ড্রেইন করার সময় যেসকল পুরানো লোহার পাইপ উঠে আসছে সেগুলি ঠিকেদার নিয়ে গিয়ে স্থানীয় একটি দোকানে বিক্রি করে দিচ্ছে। এছাড়াও ড্রেইন নির্মানের সময় যেসকল ইট উঠে আসছে সেগুলিও তিনি নিয়ে যাচ্ছেন। কাজের গুনগতমানও খুবই নিম্নমানের বলে অভিযোগ এলাকাবাসীর। 

এলাকাবাসীর অভিমত রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে কাজ করে যাচ্ছে বামমার্গীয় ঠিকেদার পঙ্কজ মল্লিক।অপরদিকে এলাকাবাসীর অভিযোগের সত্যত্য যাচাই করতে গেলে ঠিকেদার পঙ্কজ মল্লিকের জানান, লোহার পাইপ ও ইটগুলি নিজ বাড়িতে নিয়ে গেছেন তিনি। যার মধ্যে লোহার পাইপগুলি অফিসে জমা করবেন এবং ইটগুলি পরবর্তী সময় কাজে লাগাবেন। 

লাউগাং এলাকার লোকজনদের অভিযোগ রয়েছে পঙ্কজ মল্লিক বিগতদিনেও যেসকল কাজ করেছেন তা সম্পূর্ন নিম্নমানের।  স্বচ্ছতার সহিত কাজের গুনগতমান বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।  এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠতদন্তে ও লাউগাং এলাকাবাসীর সুবির্ধাথে কাজের গুনগতমান বজায় রাখতে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top