News Flash

  • Home
  • প্রধান খবর
  • জ্ঞাতসারে অথবা অজান্তে ভগবান জগন্নাথের ভক্তদের আবেগ নিয়ে খেলা করা উচিত নয় : ধর্মেন্দ্র প্রধান
Image

জ্ঞাতসারে অথবা অজান্তে ভগবান জগন্নাথের ভক্তদের আবেগ নিয়ে খেলা করা উচিত নয় : ধর্মেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): জেনে বুঝে অথবা অজান্তে ওড়িয়া ও ভগবান জগন্নাথের ভক্তদের আবেগ নিয়ে খেলা করা উচিত নয়। বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পুরীর জগন্নাথ মন্দিরে ইউটিউবার কামিয়া জানির ভিডিওর প্রেক্ষিতে শনিবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ধর্মেন্দ্র প্রধান। তিনি উত্তরে বলেছেন, “সমস্ত ওড়িয়া এবং সনাতন ধর্মের অনুসারীদের জন্য, মহাপ্রভু শ্রী জগন্নাথ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবান জগন্নাথের ভক্তদের অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু করা উচিত নয়। জ্ঞাতসারে অথবা অজান্তে ওড়িয়া এবং ভগবান জগন্নাথের অনুসারীদের অনুভূতি নিয়ে কেউ যেন খেলা না করে।”

উল্লেখ্য, জগন্নাথ মন্দির চত্বরেই আমলা তথা বিজেডি নেতা ভি কে পান্ডিয়ানের সঙ্গে ইউটিউবার কামিয়ার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। বিজেপির ওডিশা শাখা আপত্তি উত্থাপন করে বলেছে, যে কামিয়া “গরুর মাংস খাওয়ার প্রচারের জন্য পরিচিত” তাকে পুরীর শ্রদ্ধেয় মন্দিরে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। প্রশ্নবিদ্ধ ভিডিওটিতে দেখা যায়, বিজেডি নেতা ভি কে পান্ডিয়ানের সঙ্গে পুরীর হেরিটেজ করিডর নিয়ে আলোচনা করছেন কামিয়া। শ্রীমন্দির হেরিটেজ করিডর প্রজেক্ট এবং পুরীর মন্দিরের মহাপ্রসাদ নিয়ে বিস্তারিত তথ্য দিচ্ছেন বিজেডি নেতা।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top