News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিরোধী সাংসদদের বহিষ্কারের প্রতিবাদে কমলপুরে  বিক্ষোভ বামেদের
Image

বিরোধী সাংসদদের বহিষ্কারের প্রতিবাদে কমলপুরে  বিক্ষোভ বামেদের

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২২ ডিসেম্বর : বিরোধী দলগুলির দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে ধলাই জেলার কমলপুরে আজ প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে বামেরা।  সংসদের অধিবেশন থেকে বিরোধী রাজনৈতিক দল সমূহের সাংসদদের চরম অগণতান্ত্রিকভাবে নির্বিচারে বহিষ্কার করার প্রতিবাদে  বিরোধী রাজনৈতিক দলের মঞ্চ থেকে ২২শে ডিসেম্বর দেশব্যাপী প্রতিবাদ আন্দোলনের অঙ্গ হিসাবে কমলপুর মহকুমার শান্তিরবাজারে বামফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও বাজার সভা অনুষ্ঠিত হয়েছে।

এদিনের এই বিক্ষোভ সভায় বক্তব্য রেখেছেন সিপিআই(এম ) কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস ও সিপিআই নেতা রাশবিহারী ঘোষ। বক্তব্য রাখতে গিয়ে অঞ্জন দাস বলেন, গণতন্ত্রের মন্দিরে গণতন্ত্র রক্তাক্ত। দেশের সংসদীয় ইতিহাসে এইবার প্রথম সংসদের শীতকালীন চলতি অধিবেশনে দফায় দফায় বিরোধী দলের ১৪৬ জন সাংসদকে বহিষ্কার করা হয়েছে।
মোদি-শাহর  স্বৈরতন্ত্রের এই বুলডোজারের আক্রমনের প্রধান লক্ষ্য ছিল অসংসদীয় আচরণের তকমা সেঁটে এক গুচ্ছ দানবীয় বিল পাশ করে নেওয়া। এদিন বক্তব্য রাখতে গিয়ে এভাবেই শাসক দলকে তিরস্কার করেছেন তিনি।
তিনি আরো বলেন, গত ১৩ ডিসেম্বর দর্শক আসন থেকে দুইজন লাফিয়ে সাংসদদের মধ্যে রঙ্গিন ধোঁয়া ছড়ানোর ঘটনা প্রমাণ করে সরকারের নিরাপত্তার চরম গাফিলতি। গণতন্ত্রে  বিরোধীদের কথা বলার নায্য অধিকার আছে। সংসদের ধোঁয়া দেওয়ার এই ঘটনার বিবৃতি দাবি করা কোনভাবেই সাংসদদের অন্যায় হতে পারে না।

বাম নেতা আরো বলেন, জনগণ সাংসদের আরাম আয়াশ করার জন্য বা মোদীর জয়ধ্বনি দেওয়ার জন্য  সংসদে পাঠায় নি। সংসদের নিরাপত্তার সম্পূর্ণ  দায়িত্ব সরকারের। প্রশ্ন তোলা হয়েছে করোনা অতিমারীর কঠিন সময়ে  চিকিৎসা ও খাদ্যের জন্য যখন ব্যাপক মানুষ মৃত্যু হচ্ছিল তখন কোন  প্রয়োজনে ২০ হাজার কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন নির্মাণ করা হল ? আসলে শাসক গোষ্ঠী কোন সমালোচনা বা বিরোধীতা সহ্য করতে পারে না। শাসকদল সংবিধান মানে না। এই ধরণের ফ্যাসিবাদী, স্বৈরাচারীরা পৃথিবীর কোথাও বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। আমাদের দেশের মানুষ ও তার জন্য তৈরি হচ্ছে।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top