News Flash

  • Home
  • Uncategorized
  • নারকীয় অত্যাচার, ধর্ষণের পর যুবতীর যৌনাঙ্গে ঢোকানো হল পিস্তল
Image

নারকীয় অত্যাচার, ধর্ষণের পর যুবতীর যৌনাঙ্গে ঢোকানো হল পিস্তল

rapelogoমোতিহারি (বিহার), ২৩ জুন (হি.স.): নৃশংস অত্যাচার| ব্ল্যাকমেলের প্রতিবাদ করায় ধর্ষণ করে যুবতীর যৌনাঙ্গে পিস্তল আর কাঠের টুকরো ঢুকিয়ে দিল দুই দুষ্কৃতী| ৱুধবার নারকীয় ঘটনাটি ঘটেছে বিহারের মোতিহারিতে| গুরুতর জখম অবস্থায় ওই নির‌্যাতিতা এখন হাসপাতালে চিকিত্সাধীন| তাঁর বয়ান নিয়ে অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ|
অভিযুক্তেরা নির‌্যাতিতা যুবতীর পূর্ব পরিচিত| কয়েক দিন আগে ঘুরতে যাওয়ার অছিলায় তারা ২১ বছর বয়সের ওই যুবতীর অশ্লীল ছবি ক্যামেরাবন্দি করে| যা নিয়ে তাঁকে ব্ল্যাকমেল করতে শুরু করে ওই দুই যুবক| বার বার এই ঘটনা তিনি মেনে নিতে পারছিলেন না| ৱুধবারও দুই যুবক তাঁকে দেখা করার জন্য ডাকে| তাদের সঙ্গে দেখা করে ঘটনার প্রতিবাদ জানান ওই নির‌্যাতিতা| তাতেও কাজ না হলে তাদের এক জনের হাতে ধারালো ব্লেড চালিয়ে দেন|
এতেই ঘটে বিপত্তি| অভিযোগ, বেধড়ক মারধর করার পর পিস্তল দেখিয়ে তাঁকে ধর্ষণ করে দুই যুবক| তীব্র শারীরিক অত্যাচার সহ্য করতে করতে ওই যুবতী প্রায় নিস্তেজ হয়ে পড়েছিলেন| এরপর আক্রোশ মেটাতে ধর্ষণের পরে পিস্তল এবং আশপাশে পড়ে থাকা কাঠের টুকরো তাঁর যৌনাঙ্গে ঢুকিয়ে দেয় তারা| এমনকী, এই ঘটনা জানাজানি হওয়ার পর ওই দুই যুবকের বাড়ির লোকেরাও ওই যুবতীকে মারধর করেন বলে অভিযোগ| বর্তমানে বিহারে এক হাসপাতালে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন ওই যুবতী| অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top