মোতিহারি (বিহার), ২৩ জুন (হি.স.): নৃশংস অত্যাচার| ব্ল্যাকমেলের প্রতিবাদ করায় ধর্ষণ করে যুবতীর যৌনাঙ্গে পিস্তল আর কাঠের টুকরো ঢুকিয়ে দিল দুই দুষ্কৃতী| ৱুধবার নারকীয় ঘটনাটি ঘটেছে বিহারের মোতিহারিতে| গুরুতর জখম অবস্থায় ওই নির্যাতিতা এখন হাসপাতালে চিকিত্সাধীন| তাঁর বয়ান নিয়ে অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ|
অভিযুক্তেরা নির্যাতিতা যুবতীর পূর্ব পরিচিত| কয়েক দিন আগে ঘুরতে যাওয়ার অছিলায় তারা ২১ বছর বয়সের ওই যুবতীর অশ্লীল ছবি ক্যামেরাবন্দি করে| যা নিয়ে তাঁকে ব্ল্যাকমেল করতে শুরু করে ওই দুই যুবক| বার বার এই ঘটনা তিনি মেনে নিতে পারছিলেন না| ৱুধবারও দুই যুবক তাঁকে দেখা করার জন্য ডাকে| তাদের সঙ্গে দেখা করে ঘটনার প্রতিবাদ জানান ওই নির্যাতিতা| তাতেও কাজ না হলে তাদের এক জনের হাতে ধারালো ব্লেড চালিয়ে দেন|
এতেই ঘটে বিপত্তি| অভিযোগ, বেধড়ক মারধর করার পর পিস্তল দেখিয়ে তাঁকে ধর্ষণ করে দুই যুবক| তীব্র শারীরিক অত্যাচার সহ্য করতে করতে ওই যুবতী প্রায় নিস্তেজ হয়ে পড়েছিলেন| এরপর আক্রোশ মেটাতে ধর্ষণের পরে পিস্তল এবং আশপাশে পড়ে থাকা কাঠের টুকরো তাঁর যৌনাঙ্গে ঢুকিয়ে দেয় তারা| এমনকী, এই ঘটনা জানাজানি হওয়ার পর ওই দুই যুবকের বাড়ির লোকেরাও ওই যুবতীকে মারধর করেন বলে অভিযোগ| বর্তমানে বিহারে এক হাসপাতালে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন ওই যুবতী| অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ|
নারকীয় অত্যাচার, ধর্ষণের পর যুবতীর যৌনাঙ্গে ঢোকানো হল পিস্তল
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















